রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান সারাদেশে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, রাজৈরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে-মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

0C020D4A-4716-4404-BBA7-712DBFA96FA8

বিনয় জোয়ারদারঃ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বুধবার সন্ধা সাড়ে সাত টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের শান্তিপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাট্টাবুকা গ্রামের জাফর শেখের ছেলে মেহেদী শেখ(২০) এবং একই এলাকার সিরাজ শেখের ছেলে রাব্বী শেখ(২১)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাজৈর উপজেলার পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বী ঘটনাস্থলে এবং মেহেদী রাজৈর হাসপাতালে মারা যায়। টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের সাথে জলিরপাড় থেকে টেকেরহাটগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদীর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর এবং রাব্বীর লাশ গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক