রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান সারাদেশে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, রাজৈরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে-মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান
রাজৈরে রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ 

রাজৈরে রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ 

IMG_4905

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে । মারাত্মক আহতাবস্থায় ১১ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । শনিবার সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে শনিবার সকালে আজাদ মোল্লা ও ওহাব শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । সকাল ৮ টা ১০ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপি চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হয় । খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ সংঘর্ষে আহত কুদ্দুস মোল্লা (৭০), হৃদয় মোল্লা (২৫), তৈয়ব আলী (৫০) আবুল হোসেন (৪০), আপন (৩৮), মুন্না শেখ (১৮), আরাফাত শেখ (১০), ফারুক মোল্লা (৪২) জাকির মোল্লা (৫৫), মাসুম শেখ (৪৫) কালা মিয়া শেখকে (৩৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । অন্যান্যরা টেকেরহাটসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে ।

রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক