রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান সারাদেশে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, রাজৈরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে-মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান
শিবচরে এক নারীর নাকে শয়তানের নিঃশ্বাস দিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই

শিবচরে এক নারীর নাকে শয়তানের নিঃশ্বাস দিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই

IMG_5089

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫)নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস ( স্কোপোলামিন) দিয়ে কৌশলে নগদ তিন লক্ষ টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে ঘটনা ঘটে। ভুক্তভোগী লাখি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লাকি আক্তার নিজবাড়ী থেকে তিন লক্ষ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে। সে ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উপরে উঠতে থাকে এসময় ব্যাংকের সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে কাগজটির অপর পিট থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস ( স্কোপোলামিন) লাখি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা তিন লক্ষ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই ওই প্রতারকে দিয়ে দেয়।
এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক