শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যের পাঁ ভেঙে দিল সন্ত্রাসীরা

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যের পাঁ ভেঙে দিল সন্ত্রাসীরা

IMG_6526

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরে ইঞ্জিন চালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরেগান বাজাতে নিষেধ করায় এক সেনা সদস্যকে হাতুড়ি পেটা করে পাঁ ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য(৩৩) ওই গ্রামের নকুল বৈদ্যর ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন। এ ঘটনায় সোমবার (৭ জুলাই) মধ্যরাত ১২ টার দিকে অভিযুক্ত ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।আটককৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃনাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১), আশুতোষ ভক্ত (৬৫)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৫ জুলাই) শনিবার ২০/২৫ জন মিলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে সেনা সদস্য প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিন চালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজায়। এসময় তাদেরকে দূরে সরে গিয়ে গান বাজাতে বলেন সেনা সদস্য প্রশান্ত। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতান্ডা হয়। এরই জের ধরে সোমবার (৭ জুলাই) দুপুরে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রশান্তর উপরে সন্ত্রাসী হামলা চালায় বিভাষ ভক্ত, শান্তি ভক্ত, রবিন ভক্ত, পার্থ ভক্ত, রাকেশ ভক্ত, অভিজিৎ ভক্ত, তুষার ভক্ত, মৃনাল ভক্তসহ অজ্ঞতনামা আরও ১০/১২ জন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পাঁ ভেঙে দেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় প্রশান্তকে বরিশাল সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কাইয়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে সেনাবাহিনী। পরে রাত ১২ টার দিকে পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনা সদস্য প্রশান্তকে হাতুড়ি পেটা করে তার পাঁ ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ ঘটনা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃতদের মাদারীপুর নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে রাজৈর থানায় এনে এজাহার দায়ের করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক