রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে খড়ের পালায় আগুন দিয়ে ৪ গরু চুরির অভিযোগ  আলোচিত মাদারীপুর-১ (শিবচর) আসনঃ শেষ পর্যন্ত বিএনপির ত্যাগী ও পরীক্ষিত পরিবারের  নাদিরা আক্তার মনোনয়ন পেলেন রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে জীবন দিল ইতালি প্রবাসীর স্ত্রী
রাজৈরে ভ্যানচালকের লাশ উদ্ধার

রাজৈরে ভ্যানচালকের লাশ উদ্ধার

photo-output

 রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরের পাশ থেকে আকাশ আকন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
নিহত আকাশ পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৩০ জুলাই) সকাল আনুমানিক ৮টায় আকাশ সংসারিক প্রয়োজনে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
অবশেষে আজ (৩১ জুলাই) সকাল ৯টার দিকে বদরপাশা ইউনিয়নের নয়া নগর মাছকান্দি গ্রামের মোতালেব মোল্লার পরিত্যক্ত ঘরের পাশের একটি ফাঁকা মাঠে রাস্তার ধারে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে রাজৈর থানা পুলিশে খবর দেওয়া হলে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো, মাসুদ রানা ও তদন্ত কর্মকর্তা সঞ্জয় ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের বাবা মরদেহটি শনাক্ত করে জানায়, নিহত যুবক আকাশই তাদের সন্তান।
এ বিষয়ে রাজৈর থানার এসআই কামরুজ্জামান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক