শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
প্রশ্নের জালে আটকে সাংবাদিককে টাকার প্রস্তাব: মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হামলা-ভাংচুর, আহত-১, গরুসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ

প্রশ্নের জালে আটকে সাংবাদিককে টাকার প্রস্তাব: মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হামলা-ভাংচুর, আহত-১, গরুসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ

photo-output

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে ক্ষতিগ্রস্থরা বলছে, চাঁদার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। অভিযোগ এসময় দুটি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে তারা। সোমবার (৬ অক্টোবর) রাতে ও মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে রাজৈর উপজেলার শংকরদী ও পাট্টাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেয়ামত উল্লাহ বয়াতি(২৫) নামে এক দুবাই প্রবাসীকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে সরজমিনে ঘুরে এবং পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাজৈর উপজেলার শংকরদী গ্রামের লাল মিয়া শেখের ছেলে রাজিব শেখের(৩৫) সঙ্গে গাঁজার টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের মৃত আবু তালেব বয়াতির ছেলে মনি বয়াতির(৩৫) হাতাহাতি হয়। পরে রাতে রাজিব শেখ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনি বয়াতির মুদি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় মনির চাচাতো ভাই মিলন বয়াতির বাড়িও ভাংচুর করা হয়। ওই রাতেই পাট্টাবুকা এলাকার সাবেক মেম্বার নাজির বয়াতি এবং মনি বয়াতির বড় ভাই গরু ব্যবসায়ী নজরুল বয়াতি ওরফে নসুর (৪৫) বসতবাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার সকালে আবারও নসুর বাড়িতে হামলা একটি মোটরসাইকেল, ফ্রিজ ও বিভিন্ন মালামাল ভাংচুর করে এবং নসুর ঘরে থাকা নগদ ১০ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও দুটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর লুট হওয়া গরু দুটি তাৎক্ষনিক উদ্ধার করে পুলিশ। এসময় নেয়ামত উল্লাহ বয়াতি(২৫) নামে এক দুবাই প্রবাসীকে পিটিয়ে আহত করে রাজিব ও তার লোকজন। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ, রাজিবের কাছে টাকা পেতো মনি। সেই টাকা মোবাইল করে ফেরত চাওয়ায় কথা কাটাকাটির একপর্যয়ে হাতাহাতি হয়। এরই জের ধরে মনির মুদি দোকানসহ তার ভাই ও আত্মীয়দের বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে রাজিবসহ তার লোকজন। এর আগেও মনি বয়াতির বড় ভাই নসুর কাছে চাঁদা চেয়েছিল রাজিব ও তার ভাই বেলায়েত শেখ। এ নিয়েও দ্বন্দ্ব চলে আসছিল বলে জানান তারা। তবে রাজিবের কাছে মনি কিসের টাকা পাবে তা জানাতে পারেনি পরিবার।

ভুক্তভোগী নজরুল বয়াতি নসুর স্ত্রী (মনি বয়াতির ভাবি) সেলিনা বেগম, বোন আখলিমা বেগম, ভাগ্নি সোনালী আক্তার ঢাকা পোস্টকে বলেন, রাজিবদের তান্ডবে আমাদের বাড়ির সব পুরুষেরা বাড়ি ছাড়া। আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদেরও মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার এবং ক্ষতিপূরণ চাই।

এ বিষয়ে গরু লুটের দায় স্বীকার করে রাজিব শেখের ভাই বেলায়েত শেখ ঢাকা পোস্টকে বলেন, ওরা (নজরুল বয়াতি নসু) মরা গরু জবাই করে বিক্রি করে। তাই দেখানোর জন্য নিয়ে গেছিলো পোলাপান। পরে পুলিশের কাছে দিয়ে দেছে। এছাড়া আর অন্য কিছু নেয় নাই। সব মিথ্যা কথা।
হামলার বিষয়ে তিনি আরও বলেন, রাজিবের কাছ থেকে উল্টো ৫ হাজার টাকা ধার নিছিলো মনি। সেই টাকা নিয়ে দ্বন্দ্ব হলে রাজিবকে একা পেয়ে মারধর করে মনি। পরে মনিদের ওপর হামলা চালায় তারা। এসময় প্রশ্নের জালে আটকে সত্য কথা বলে ফেলায় থোতোমোতো খেয়ে এই প্রতিবেককে টাকার প্রস্তাব দেন তিনি।

এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, লুট হওয়া গরু দুটি শংকরদী গ্রামের নদী পাড়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আর একটু দেরি হলে আর পেতাম না। বাকি লুট হওয়া জিনিস তদন্ত সাপেক্ষ বিষয়। এ ঘটনায় দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। তবে দুই পক্ষই মাদকের সাথে জড়িত এবং গাজার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তদন্ত করে মামলা দায়ের করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক