রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান সারাদেশে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, রাজৈরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে-মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান
রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, এক ব্যক্তি আটক

রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, এক ব্যক্তি আটক

photo-output

টুটুল বিশ্বাস: মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়। সোমবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ এলাকা ও ফরিদপুরের ভাঙ্গা থানার নাওড়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তির নাম আজিবর নাজির (৫৪)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের মৃত বারেক নাজিরের ছেলে এবং পেশায় ট্রাকচালক।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে তার নেতৃত্বে পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় আজিবর নাজিরকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মিনি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৮৩৯৪২) জব্দ করা হয়।
তল্লাশির সময় ট্রাক থেকে দুটি রামদা, একটি হকিস্টিক ও কয়েকটি লাঠিসোটা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্তত পাঁচ সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।

ওসি মাসুদ খান আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থানীয় বংশগত বিরোধের জেরে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি হিসেবে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক