রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান সারাদেশে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, রাজৈরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে-মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান
ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে এসেছে

IMG_8576

সুজন হোসেন রিফাতঃ ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার যুবক সাগর বালার মরদেহ তার গ্রামের বাড়ি পাখুল্লায় এসেছে।

(২৮ নভেম্বর) শুক্রবার বিকেল তিনটায় মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পরে যায়। এসময় তার পরিবার ও গ্রামের স্বজনদের চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার মরদেহ কাধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে, সাগরকে এক পলক দেখার জন্য সবাই হুমরি খেয়ে পরে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত সেপ্টেম্বরে নিখোঁজ হন।

নিখোজের কয়েকদিন পর বাংলাদেশ সময় গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। সাগর বালার মরদেহ পারিবারিক ভাবে সতকারের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুলত ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগর বালা খুন হন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক