রাজৈর নিউজ Rajoir News » অন্যান্য

ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ঘাটকচর এলাকার বোটানিক পার্কে ফরিদপুর ডিভিশনের ১৯৯৫-৯৭ শিক্ষাবর্ষের বন্ধুদের অংশগ্রহণে বন্ধুত্ব মিলনমেলা-২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

“ভালোবাসা-সম্মান-সম্প্রীতি, বন্ধুত্বে আসে একতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে ২০২৬) দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, বরিশাল ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে আগত ৯৫/৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে মিলনমেলা উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া বন্ধুত্বকে নতুন করে ঝালিয়ে নেওয়া এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী মিলনমেলায় ছিল আকর্ষণীয় খাবারের আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্রসহ নানা পর্ব, যা উপস্থিত সবার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা
রাজৈর(মাদারীপুর): শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মাদারীপুরের টেকেরহাটে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আজীবন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবের হাওলাদার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, জাতীয় যুব শক্তির মাদারীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরান মাহামুদ জামি, এনসিপি মাদারীপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আজগর শেখ, জুবায়ের শেখ, জায়েদ হাওলাদার ও ইমাম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সভায় বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ
আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে জোরপূর্বক বিবাদমান জায়গার ৭০ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসাদুল মিনার বিরুদ্ধে। সোমবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় প্রতিবাদ জানিয়ে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এক সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য মোখলেস মিনা। অভিযোগ বিআরএস রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকলেও ৬ শতাংশ ক্রয় করে ২৩ শতাংশ জায়গা দখলে নিয়েছে প্রভাবশালী আসাদুল, বাধা প্রদান করায় দেয়া হচ্ছে হুমকি। ভুক্তভোগী মোখলেস একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তাতিকান্দা গ্রামের মৃত আব্দুর রহমান মিনার ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য মোখলেস মিনা জানান, রাজৈর উপজেলার তাতিকান্দা গ্রামে নাগরদী মৌজায় ৪৪৯৯ দাগে ২৩ শতাংশ জায়গা পৈতৃক সূত্রে আমার বাবা আব্দুর রহমান মিনাসহ চাচা ও ফুফুরা ভোগ করে আসছিলেন। বর্তমানে তাদের মৃত্যুর পর আমরা ওয়ারিশ সূত্রে ভোগদখলে আছি। আমার বাবা-চাচারা ২ ভাই ও ফুফুরা ৩ বোনসহ মোট ৫ ভাই-বোন ছিলেন। কিন্তু ভুলক্রমে আমার ফুফু ৪ জন দেখিয়ে ৬ ভাই-বোন উল্লেখ করে একটি বিআরএস রেকর্ড হয়। যার খতিয়ান নং ১৯৪। এই রেকর্ডে আমাদের ফুফু হিসেবে প্রতিবেশী রবেজান বিবির নাম আসে। পরে রবেজান বিবি মারা যাওয়ার সুযোগে গত প্রায় দেড় বছর আগে তার ছেলে-মেয়েরা স্থানীয় প্রভাবশালী আসাদুল মিনার কাছে বিবাদমান ৪৪৯৯ দাগে ৬ শতাংশসহ বিভিন্ন দাগ থেকে মোট ২৪ শতাংশ জায়গা বিক্রি করে। যার পুরো ভোগ দখল দেখানো হয়েছে ৪৪৯৯ দাগে। যে কারণে আমাদের গাছ কেটে নিয়ে পুরো জায়গাটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আসাদুল।

তিনি আরও বলেন, ভুল রেকর্ড দেখে গত ৪ বছর আগে আমার বাবা আব্দুর রহমান মিনা বাদি হয়ে মাদারীপুর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন। মামলাটি এখনো চলমান। বাবা-চাচারা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশগণ মামলা চালাচ্ছি। কিন্তু আসাদুল মিনা জায়গা পাবেনা জেনেও তার লোকজন দিয়ে জোরপূর্বক আমাদের ৭০ টি গাছ কেটে নিয়ে গেছে। পরে প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হয়। বর্তমানে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আসাদুল ও তার ক্যাডার বাহিনীর ভয়ে এলাকায় শান্তিতে থাকতে পারছি না। পুলিশ ও প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান
আকাশ আহম্মেদ সোহেলঃ বিগত দিনে স্বৈরশাসক দীর্ঘ ৩৬ বছর এখানে শাসন কায়েম করেছিল, মানুষ নতুন করে ভোটের অধিকার ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন বলে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিমেল আল ইমরান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।হিমেল আল ইমরান বলেন, ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ উৎফুল্ল। তারা ভোট দেওয়ার জন্য উদ্দীপ হয়ে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে। সবার কাছে উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এই মাথা থেকে ওইমাথা পর্যন্ত চষে বেড়াচ্ছি। যত উদীয়মান লোক আছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে পরিক্ষিত নেতা হিসেবে আমি মাদারীপুরের সব চাইতে নির্যাতিত নেতা ছিলাম। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যদি মনে করেন মাদারীপুর ২ সংসদীয় আসনে আমি আসিন করলে ভাগ্য আকাশে নতুন সূর্য উদয় করতে পারবো তাহলে আমি ধানের শীষের মনোনয়ন চাই।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, উন্নয়নের ধারা কি? তা মাদারীপুর ২ আসনের মানুষ ভুলে গেছে। আমি চাই একটি নতুন মাদারীপুর উপহার দিতে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সঠিক প্রয়োগ হবে, মানুষের উন্নয়ন দ্বারেদ্বারে পৌঁছে যাবে- এমন একটা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই মাদারীপুরবাসীকে।

রাজৈরে গণেশ পাগলের মেলায় পুলিশকে মেরে ৩০ রাউন্ড বুলেট নিয়ে গেল জুয়াড়িরা। ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার। ২ পুলিশ প্রত্যাহার
বিনয় জোয়ারদার: মাদারীপুরের রাজৈরে গণেশ পাগলের কুম্ভমেলায় এক পুলিশ কনস্টেবলের উপর হামলা চালিয়ে ৩০ রাউন্ড শর্টগানের বুলেট নিয়ে গেছে জুয়াড়ীরা। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঘটনাটি ওই এলাকায় ছড়িয়ে পড়লে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ছিনতাই হওয়া বুলেটগুলো বৃহষ্পতিবার রাতেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে সরজমিনে ঘুরে দেখা গেছে, গণেশ পাগলের মেলার মূল মাঠের মধ্যেই বসেছে সারি সারি জুয়ার আসর। প্রায় ২০ টি জুয়ার আসরে চলছে রমরমা জুয়ার আসর।  প্রতিটি জুয়ার আসর ৫-৬ জন করে পরিচালনা করছেন।  তবে এসময় সাংবাদিকদের ক্যামেরা দেখে কয়েকটি জুয়ার আসর ফেলে রেখে পালিয়ে যায় জুয়াড়ীরা। গভীর রাতে শুরু হয় আবার জুয়ার আসর। ভোরের দিকে জুয়ার আসরের দিকে যান দুই কনস্টেবল মেহেদী হাসান এবং জোবায়ের হাসান। এসময় মেহেদীর সাথে জুয়াড়ীদের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৩০ রাউন্ড শর্টগানের বুলেট নিয়ে যায় জুয়াড়ীরা। এখবর বৃহষ্পতিবার বিকালে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ব্যাপক অভিযান চালিয়ে বৃহষ্পতিবার রাতেই কদমবাড়ী মনষা মন্দিরের পিছন থেকে বুলেটগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান ও জোবায়ের হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

মেলার মাঠে জুয়ার আসর পরিচালনাকারী মাসুদ নামে এক জুয়াড়ী বলেন, এসব কমিটির (গণেশ পাগল সেবাশ্রম কমিটি) লোকজন জানে, আমি কিছু জানি না। আমি ২ হাজার টাকার জন্য কাজ করি।

কালিপদ নামে আরেক জুয়াড়ী বলেন, এই জুয়াড় আসরটা প্রসাদ মেম্বার চালায়। সে কদমবাড়ী ইউনিয়নের বর্তমান মেম্বার।

গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাস বলেন, জুয়াড় আসরের ব্যাপারে আমরা কিছু জানিনা।

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, খোয়া যাওয়া শর্টগানের ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা রজু করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে শুরু হয় প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা বা গণেশ পাগলের মেলা যা স্থানীয়ভাবে কামনার মেলা নামেও পরিচিত। আগামী শনিবার (৩১ মে) পর্যন্ত ৪ দিন ব্যাপী এ মেলা চলবে। মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত এই ধর্মীয় উৎসবে দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন। এ মেলাকে কেন্দ্র করে সহস্রাধিক ছোট বড় বিভিন্ন দোকান বসেছে। প্রতি বছর ১৫ লক্ষ লোকের সমাগম ঘটে এ মেলায় বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

এর আগে মঙ্গলবার (২৭ মে) রাত থেকেই দলে দলে জয় ডংকা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল ও জয়বাবা গণেশ পাগল ধ্বণি করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে ও পদব্রজে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত বছর ধরে মাদারীপুর রাজৈরের কদবাড়ির দিঘীরপাড় এলাকার মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে দেশের ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মাম্বলীদের শাস্ত্রমতে সত্য যুগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে ভারতীয় মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। শত বছর আগে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ সের চাল ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় এলাকায় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে এখানে মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মূল মেলা হয় এক রাতের জন্য। তবে এই মেলা চার দিন চলবে। কখনও কখনও সপ্তাহ ব্যাপীও হয়ে থাকে। এখানে বিভিন্ন দেবদেবতার ১০৮টি মন্দির রয়েছে।

ড. ইউনূসকে পদত্যাগ করালে এবার বিল্পবী সরকার গঠন করবে ছাত্র-জনতা: মেহরাব সিফাত
আকাশ আহম্মেদ সোহেলঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত বলেছেন, আমরা ২৪-এর ছাত্র-জনতা ড. ইউনূসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি, তা পূরণ করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। তাও যদি বৈদেশিক চক্রের কোন ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোন চাপের মধ্যে তাকে পদত্যাগ করানোও হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র-জনতা এবার একবারে বিল্পবী সরকার গঠন করবে। ড. ইউনূসকে জোর করে কোন ধরনের চাপ সৃষ্টি করা হলে ছাত্র-জনতাকে সেই দায় নিতে হবে। নতুন রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গঠন করে নতুনের রাজত্ব কায়েম করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশকে ছাড়বে ছাত্র-জনতা।

শুক্রবার (২৩ মে) রাত ১০ টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, ২৪-এ রাজপথ রক্তে রঞ্জিত করা শহীদ ও আহত ছাত্র-জনতার আত্মা ড. ইউনূসের কাছে সমর্পণ করেছে এবং তাদের প্রতিজ্ঞাও ড. ইউনূসের কাছে আছে। সে যদি আমাদের জন্য নতুন বন্দবস্ত, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার রোড ম্যাপ এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না করে দিয়েই চলে যায়, তাহলে জুলাইয়ের প্রতি তার এই বেইমানি আমরা সহ্য করবো না।

মেহরাব সিফাত ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ঘরে ফিরে জাবেন না, মনে করবেন না যে দায়িত্ব শেষ হয়ে গেছে। আমাদের অনেক বেশি সংগঠিত হওয়ার দরকার। যেহেতু ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াতির সময় একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত সকলে রাজপথে নেমেছিলেন। কিন্তু এবারের আন্দোলন ভাঙ্গা নয়, গড়ার আন্দোলন। এবারের আন্দোলনে আমাদের নতুন ব্যবস্থা গড়ে দেখাতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকল গোষ্ঠীকে একতাবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। আহত ও শহীদদের বিচার ব্যবস্থা এখনো শুরু হয় নাই। বিচারের আগ পর্যন্ত এই হত্যার প্রশ্নে, রক্তের প্রশ্নে ছাত্র-জনতা ও আওয়ামীলীগ ব্যতীত সকল দলকে একতাবদ্ধ থাকতে হবে। যাদের মধ্যে ফ্যাসিবাদী, ট্যাম্পু স্টান্ডে চাঁদাবাজি, দোকানে দোকানে গিয়ে ডাকাতি-ছিনতাই ও মানুষকে জোর জবরদস্তি হুকুম দেওয়ার বৈশিষ্ট্য নাই সেই ফ্যাসিবাদ বিরোধী জনতাকে একত্রিত থাকতে হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত আরও বলেন, নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে যেকোনো দলকে স্বাগতম। কিন্তু অবশ্যই ২৪ এর ছাত্র-জনতা ও আন্দোলনকে অস্বীকার করে কোন ধরনের রাজনৈতিক, কোন ধরনের বন্দবস্ত করা চলবে না। যদি ঘোষণাপত্র করতে হয় তবে এটাই হবে নতুন ঘোষণাপত্র। সারাদেশে আন্দোলনকারীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্দবস্ত করতে হবে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত জনগণ আছে প্রত্যেকটি জনগণকে সেই নতুন বন্দবস্তের আওতায় আনতে হবে এবং আপামর ক্ষমতা থাকবে জনগণের কাছে, ক্ষমতার কাছে না।

এ আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য আজগর শেখের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) রাজৈর উপজেলার সদস্য মহাসিন ফকির, জাবের হাওলাদার, রাজৈর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আফরান জামি সহ জেলা ও উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিসির বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

রাজৈরে সাংবাদিক ফেরদাউসের উপর সন্ত্রাসী হামলা, পরিবারের সংবাদ সম্মেলন
আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈর উপজেলার সাংবাদিক ফেরদাউস হোসেনের উপর সন্ত্রাসী হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে রাজৈর উপজেলার কুঠিবাড়ী এলাকা উম্মাহানি প্রাইভেট হাসপাতালের সামনে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা। এসময় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আহত ফেরদাউস কুঠিবাড়ী এলাকার বাসিন্দা ও রাজৈর পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর শেখ মোশাররফ হোসেনের ছেলে। তিনি রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সেক্রেটারি এবং দৈনিক ডেসটিনি পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি। সাংবাদিক ফেরদাউস বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সংবাদ সম্মেলনে আহত সাংবাদিক ফেরদাউস হোসেনের বাবা শেখ মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার (২০ মে) সকালে আমাদের বাড়ির পাশে উম্মাহানি হাসপাতালের সামনে দাড়িয়ে ছিল আমার ছেলে ফেরদাউস। এসময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক থেকে নেমেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় হামলাকারীরা বলতে থাকে আর সাংবাদিকতা করবি, তাহলে মেরে ফেলবো। একপর্যায়ে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ওই ইজিবাইকে করেই হামলাকারীরা পালিয়ে যায়। কিন্তু কেন এই হামলা করা হলো তা আমরা জানি না। সিভিল এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দোষী ব্যক্তিদের যথাযথ ভাবে সনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যেন এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে৷এসময় ফেরদাউসের চাচা মোহাইমিনুল মিয়া জানান, সম্প্রতি রাজৈর উপজেলার দারাদিয়া কাঠালিয়া ব্রিজের কাছে মোবাইল, নগদ টাকা ও ইজিবাইক ছিনতাই-ডাকাতির মতো একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় ডাকাতির মামলা না নিয়ে মোবাইল হারানোর একটা জিডি নেন রাজৈর থানার পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগীদের ভিডিও বক্তব্য নিয়ে ফেরদাউস তার নিজস্ব ফেসবুক পেইজে পোস্ট করে। পরে দারাদিয়া গ্রামে কয়েকজনকে ডাকাত সন্দেহে আটকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, সাংবাদিক ফেরদাউসকে আমি হাসপাতালে গিয়ে দেখে এসেছি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি কাউকেই চিনতে পারেনি। এদিকে একটা ভিডিও দেখলাম ফেরদাউস নামে ওই সাংবাদিক একটা কাজের কথা বলে একজনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন। এ টাকা নিয়ে ওই ব্যক্তিদের সাথে ফেরদাউসের দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। শুধু তাই নয়, একইদিন তারই পক্ষের তারভীর নামে আরেক সাংবাদিককে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে গণধোলাই দিয়েছে জনগণ। এছাড়া সম্প্রতি আরেক সাংবাদিক মাসুদ খান কদমবাড়ি থেকে জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আপনারা যারা মূল ধারার সাংবাদিক আছেন তারা ভুয়া সাংবাদিকদের তথ্য দিন আমরা ব্যবস্থা নেবো।

রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বিক্ষোভ
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৮ মে) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আমিনুর হাওলাদারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। পরে টেকেরহাট কেসি গোল্ড টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বাসস্ট্যান্ড গোল চত্ত্বরে এসে শেষ হয়।

এসময় রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শেখ, রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন, সদস্য সচিব তরিকুল মাতুব্বর, রাজৈর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইদুল আকন, রাজৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার বলেন, যারা ১৭ বছর স্বৈরাচারের দোষর ছিল, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা নতুন একটি সংগঠনে যোগ দিয়ে আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। এইসব দুষ্কৃতকারীকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি। আগামীতে আমাদের দলের বিরুদ্ধে কোন আওয়ামী দুষ্কৃতকারী এই ধরনের দুঃসাহস দেখালে কঠোর হস্তে প্রতিহত করা হবে।

রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন বলেন, খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহিম হাওলাদার বলেছেন আমরা নাকি মাছ বাজারে চাঁদাবাজি করি। আমি মাছ বাজারের ইজারাদার। আমি লিগাল ভাবে ইজারা পেয়ে ওইখানে খাজনা তুলতে গেছি। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওইখানে একটা সিন্ডিকেট করে রাখছে। আমরা খাজনা তুলতে গেলে আমাদের দেওয়া হয় নাই এবং আমাদের হুমকি দিয়ে বলেছে যদি খাজনা তুলতে যাই তাহলে আমাদের হাত-পায়ের রগ কেটে ফেলবে। তারা এনসিপি নামক একটি দলের সাথে যোগ দিয়েছে কিন্তু তারা ছিল আওয়ামী লীগের দোসর।

প্রসঙ্গত, গতকাল (১৭ মে) জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ীরা। এসময় রাজৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টেকেরহাট মাছ বাজারের মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ২০ টাকা খাজনার জায়গায় ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ তোলেন তারা।

মাদারীপুরে বিএনপিতে বেড়েই চলেছে গ্রুপিং দ্বন্দ্ব
আকাশ আহম্মেদ সোহেল, জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বেড়েই চলেছে গ্রুপিং দ্বন্দ্ব। প্রতিনিয়তই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হচ্ছে হাতাহাতি- মারামারি। ঘটছে বোমা বিস্ফোরণের মতো ঘটনাও। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিত্রাণ চায় জনগণ।

জানা গেছে, শনিবার (১৭ মে) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে পাল্টাপাল্টি দুটি মঞ্চ তৈরি করা হয়। ওই আলাদা মঞ্চে জেলা বিএনপি নেতাদের নেয়াকে কেন্দ্র করে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় তোপের মুখে পড়ে দুটি মঞ্চেই উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ নেতৃবৃন্দ। এ ঘটনায় বেশ কয়েকজন মারপিটে আহত হন।এর কয়েকদিন আগে রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির সম্মেলনে হাতাহাতির একপর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ:

বিএনপির লোকজন ও স্থানীয়রা জানায়, শনিবার (১৭ মে) বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দুটি গ্রুপ আলাদাভাবে দুই স্থানে মঞ্চ তৈরি করেন। উভয় স্থানেই স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়াকে প্রধান অতিথি,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বজলু হাওলাদার ও অ্যাড. এইচ এম মিজানুর রহমানকে বিশেষ অতিথি করা হয়। পরে অতিথিদের বরণ করতেকবিরাজপুর ইউনিয়নের বিশ্বম্বর্দী ব্রিজ এলাকায় যায় দুই গ্রুপের লোকজন। এসময় জেলা বিএনপি নেতা জাফর, মিজানুর, মিল্টন বৈদ্য ও গাউস-উর-রহমানের সামনেই দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করে নেতারা প্রথমে ইউনিয়ন পরিষদ মাঠ মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন। পরে মিয়া বাড়ি মঞ্চে গিয়ে উভয় পক্ষ একত্রিত করলে আবারও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখানেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন মারপিটের শিকার হন।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া, সদস্য অ্যাড. এইচ এম মিজানুর রহমান, গাউস-উর-রহমান, সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

এর আগে গত ৯ মে (শুক্রবার) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গিয়ে তোপের মুখে পড়ে জেলা বিএনপির নেতারা। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জিয়া পরিষদের কার্যকরী সদস্য মো. জিয়াউর রহমান জিয়া ও আব্বাস শিকদারসহ কয়েকজন আহত হন। পরে কমিটি ঘোষণার জন্য ৭ দিনের সময় নিয়ে সম্মেলন শেষ করেন জেলা বিএনপির নেতারা।

ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ:

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা গেছে, কবিরাজপুর ২০ শয্যা হাসপাতাল সংলগ্ন মিয়া বাড়িতে তৈরি মঞ্চের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রার্থী চৌধুরী গোলাম মবিন (সোয়েব মিয়া) এবং সাবেক সাধারণ সম্পাদক ও প্রার্থী সানোয়ার হাওলাদার। তারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু সমর্থিত।

অপর মঞ্চ তৈরি করা হয় কবিরাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে। সেখানে নেতৃত্ব দেন রাজৈর থানা যুবদলের সাবেক সহ সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী সরদার শহীদুল্লাহ্ রেজাউল এবং সাধারণ সম্পাদক প্রার্থী লতিফ হাওলাদার। তারা উপজেলা বিএনপি নেতা আরিফ হাওলাদার ও বাবু হাওলাদার সমর্থিত।

সভাপতি পদে সোয়েব মিয়া ও রেজাউলসহ ৮ জন, সাধারণ সম্পাদক পদে সানোয়ার ও লতিফসহ ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে হানিফ মাতুব্বর সহ ৭ জন ৫০০ টাকা মূল্যে ইউনিয়ন বিএনপির ফরম কিনেছেন। আগামী ৩ দিনের মধ্যে ফরমটি পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি:

মাদারীপুর জেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে বিএনপির কমিটি গঠনের জন্য ২২ জন নেতাকর্মীকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তাদেরকে নিয়ে গঠন করা হয়েছে ৭ টি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। ৬টি কমিটিতে ৩ জন করে ও একটি কমিটিতে ৪ জন রয়েছেন। প্রতিটি কমিটিকে দেওয়া তালিকা অনুযায়ী ইউনিয়ন ও পৌরসভায় বিএনপির কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে হরিদাসদী-মহেন্দ্রদী ও কবিরাজপুর সহ বেশ কয়েকটি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. জাফর আলী মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য বজলু হাওলাদার ও সদস্য এ্যাড. এইচ এম মিজানুর রহমান। তাদের সঙ্গে সহযোগিতা করছেন জেলা বিএনপির নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং জেলা বিএনপি নেতা গাউছ-উর-রহমান।

গ্রুপিং নিয়ে নেতাদের বক্তব্য:

কবিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী চৌধুরী গোলাম মবিন (সোয়েব মিয়া) ঢাকা পোস্টকে বলেন, গ্রুপিং রাজনীতিটা জেলা পর্যায় থেকে শুরু। তারপর উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও এর প্রভাব দেখা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর আমরা ৬-৭ জন ছাড়া এই ইউনিয়নে বিএনপি করার জন্য কাউকে পাওয়া যায়নি। এখন নব্য বিএনপির অভাব নাই। সবাই আওয়ামী বিএনপি হয়ে গেছে। এসব আওয়ামী বিএনপি থেকে আমরা পরিত্রাণ চাই।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা মিল্টন বৈদ্য বলেন, বিএনপি উপ মহাদেশের সবচেয়ে বড় একটি সংগঠন। বাংলাদেশের ৯০ শতাংশ মানুষই বিএনপি। আমরা আসার সময়ও একটা অপ্রিতিকর ঘটনা ঘটেছে। বড় সংগঠনে একটু ঝামেলা হবেই। যারা দুইটি মঞ্চ করেছেন সবাই বিএনপিকে ভালবাসেন। তারা নিবেদিত কর্মী। এর আগেও আরেকটি সম্মেলনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন কিন্তু এখন আবার বিএনপিতে আসতে চাচ্ছেন, সেইসব আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপিতে জায়গা পাবে না।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নেতা বা ব্যানারের সাথে কারো কোন ছবি তোলা থাকলে সে বিএনপির নেতা হতে পারবে না। আগের দিন দুটি ভ্যেনুর বিষয় নিয়ে আমার কাছে স্থানীয় নেতারা গিয়েছিলেন। একটি ছিল ইউনিয়ন পরিষদ মাঠ ও আরেকটি প্রাইমারি স্কুল মাঠ। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম দুই স্থানের কোন জায়গায়ই আমরা জাবো না। তৃতীয় পক্ষের করা ভ্যেনুতে সম্মেলন করবো। এজন্য মিয়া বাড়িতে ভ্যেনু করা হয়। আলাদা ভাবে আয়োজন করা নিয়ে একটা অপ্রিতিকর ঘটনা ঘটেছে। কেউ অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন। আওয়ামী লীগের নেতা বা ব্যানারের সাথে ছবি তোলা থাকলেই তার ফরম বিএনপি থেকে বাতিল করা হবে। কারো হুমকি ধামকিতে কাজ হবে না।

জেলায় বিএনপিতে বিভক্তি:

মাদারীপুর জেলা বিএনপি ৩ ভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার অনুসারী জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। আরেক পক্ষের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি মিল্টন বৈদ্য। অপর আরেক পক্ষের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

আতঙ্কিত জনগণ:

মাদারীপুর জেলার সাধারণ জনগণ বলেন, দিন দিন বিএনপির দলের মধ্যে হিংস্রতা বেড়ে চলেছে। প্রতিটি এলাকায় বিএনপির ৩-৪ টা গ্রুপের লোকজন রয়েছে। কোন অনুষ্ঠান হলেই মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কোন কোন জায়গায় নেতৃত্ব নিয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিনিয়ত সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। এছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ জনগণ। যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই তাতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ক্ষমতায় আসলে তারা কি করবে তা বোঝাই যায়।

তারা আরও বলেন, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। তাদের রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হবে খেটে খাওয়া মানুষদের। এসব কর্মকাণ্ড থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে চাই। রাজনীতি হোক শান্তি প্রিয়, কোন সংঘাত ন

রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন, ৩ পদে প্রার্থী ২৩ জন
আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৩ পদে ফরম কিনেছেন ২৩ জন প্রার্থী। শনিবার (১৭ মে) বিকেলে কবিরাজপুর মিয়া বাড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।স্থানীয় বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, কবিরাজপুর ইউনিয়ন বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপের প্রধান ৪ জন সহ মোট ২৩ জন দলীয় ফরম কিনেছেন। এদের মধ্যে সভাপতি পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী গোলাম মবিন (সোয়েব মিয়া) ওরাজৈর থানা যুবদলের সাবেক সহ সভাপতি সরদার শহীদুল্লাহ্ রেজাউল সহ ৮ জন দলীয় ফরম নিয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হাওলাদার ও এক নেতা লতিফ হাওলাদার সহ ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে হানিফ মাতুব্বর সহ ৭ জন বিএনপির দলীয় ফরম ক্রয় করেছেন। ৫০০ টাকা মূল্যে ফরমগুলো বিক্রি করেন জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য বজলু হাওলাদার, সদস্য অ্যাড. এইচ এম মিজানুর রহমান, সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, সদস্য গাউছ-উর-রহমান। এছাড়াও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একরাম শেখ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।