রাজৈর নিউজ Rajoir News » খেলাধুলা

ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙ্গা হল উপজেলা পরিষদের গেইট
আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় ভেঙ্গে ফেলা হয়েছে রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজৈর উপজেলার মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর দুই গ্রামের কিশোরদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত রাজৈর উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে আসছে। বুধবার বিকেলে ওই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার মাঝেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট দিয়ে পালানোর সময় গেইটের একটা পার্ট ভেঙ্গে ফেলা হয়। এরপরই দ্রুত স্থান ত্যাগ করে দুই গ্রুপের লোকজন। এ সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।

তবে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তীতে ব্যপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ
আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে হাজী হাসমত আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে এ খেলার আয়োজন করা হয়। এসময় মাঠের চারপাশে শত শত যুবক-কিশোরদের ভিড় লক্ষ্য করা যায়।

খেলার আয়োজক কমিটি জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ব্যারিস্টার শহীদুল ইসলাম খানের পৃষ্ঠপোষকতায় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টেকেরহাট ভাই ভাই খেলা ঘর টিম বেল্লাল ৩০ পয়েন্ট অর্জন করে বিজয়ী ও টেকেরহাট-১ টিম মহাসিন ২৫ পয়েন্ট অর্জন করে পরাজিত হয়। পরেবিজয়ী টিমকে ৩২ ইঞ্চি ও পরাজিত টিমকে ২৪ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী টিমের প্লেয়ার শফিকুলকে ম্যাচ সেরা ও পরাজিত দলের মহাসিনকে সিরিজ সেরা পুরস্কার দেওয়া হয়েছে।এ খেলায় ইঞ্জিনিয়ার মো. লিটন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। বিশেষ অতিথি রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান৷ অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা এস এম লুৎফর রহমান মাতুব্বর, সাবেক ছাত্রনেতা লুৎফর হাওলাদার, মো জাকির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন, ভাষ্কর সাহা, সাকিব খান, সুব্রত বালা, কৃষ্ণ কর্মকার, শ্যামল মন্ডল, জুনায়েদ খানসহ প্রমূখ।

প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় হা-ডু-ডু খেলাকে ঘিরে মাদারীপুরের প্রত্যন্ত এলাকায় মানুষের ঢল
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী জাতীয় হা-ডু-ডু খেলা। ঐহিত্যবাহী এই খেলা দেখতে মাদারীপুরের প্রত্যন্ত এলাকায় জেলার আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষের ঢল নামে। দর্শক সারিতে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলায় ধুরাইল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য শাজাহান মাতুব্বরের দল ৩-০ গোলে সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান হাওলাদারের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের একদল ক্রীড়ামোদী যুব সম্প্রদায় প্রবাসে বসে চাছার প্রবাসী কল্যাণ পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করে। এই সংগঠনটি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বুধবার বিকেলে জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার। এ খেলায় ধুরাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান হাওলাদার ও ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ শাজাহান মাতুব্বরের দল অংশগ্রহন করে। খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ অংশগ্রহন করে। শাজাহান মাতুব্বরের দল ৩-০ গোলে সাইদুর রহমান হাওয়ালাদারের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। খেলা উপভোগ করতে আসা নারী, পুুরুষ, শিশু ও বৃদ্ধ হাজারো মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠটি কানায় কানায় ভরে যায়। অনেকে আশপাশের ভবনের ছাদে ও গাছের ডালে বসে খেলা উপভোগ করেন। সকল বয়সের মানুষের উপস্থিতিতে হা-ডু-ডু খেলাটি প্রানবন্ত হয়ে উঠে। খেলায় চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ আরজু হোসেন এবং বিজিত দলের সেরা খেলোয়াড় নির্বাজিত হন রাজিব ফকির। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি ও রানার্সআপ দলকে ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সাহেবালী মিয়া। সকল খেলোয়াড়কে দেওয়া হয় ক্রেস্ট। খেলা উপভোগ করে অনুভুতির কথা জানালেন এলাকাবাসী।

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছলেমান খান জানান, হা-ডু-ডু খেলাটি হারিয়ে যেতে বসেছিল। চাছার প্রবাসী কল্যাণ পরিষদ এই খেলার আয়োজন করায় আমরা মাদারীপুরবাসী গর্বিত ও আনন্দিত। এই খেলা বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছর হা-ডু-ডু খেলার আয়োজন করার অনুরোধ জানান তিনি।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাওলাদার জানান,হারিয়ে যাওয়া জাতীয় হা-ডু-ডু খেলা প্রতিবছর আয়োজনের মধ্যে দিয়ে ধরার রাখার কথা ব্যক্ত করেন তিনি। চাছার প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে জাতীয় হা-ডু-ডু খেলার পাশাপাশি কল্যাণমুলক বিভিন্ন কাজ করা হবে। আয়োজন করা হবে কাবাডি খেলা,ফুটবল টুর্ণামেন্ট ও নৌকা বাইচ প্রতিযোগিতার।

জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ সাহেবালী মিয়া জানান,আমাদের প্রিয় শিক্ষাঙ্গন মাঠে চাছার প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া জাতীয় হা-ডু-ডু খেলার আয়োজন করায় আমরা পরিষদের ভবিষ্যত উজ্জ্বল কামনা করছি। এ ধরণের খেলা প্রতি বছর আয়োজন করার অনুরোধ জানান তিনি।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী জাতীয় হা-ডু-ডু খেলা এই আয়োজনের মধ্যে দিয়ে আবার ফিরে পাবে প্রান এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।

বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাদারীপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন
শিব শংকর রবিদাসঃ জেলা প্রশাসন কত্তৃক আয়োজিত মাদারীপুর উৎসবের বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাদারীপুর সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মাদারীপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্বব হাজরা।

চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, আমরা শিবচরে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। শেখ হাসিনা স্পোর্টস সিটি যদি আমাদের মাটিতে হয় তাহলে দেশ-বিদেশ থেকে ছেলে-মেয়েরা আমাদের এখানে খেলাধূলা করতে আসবে। ওই স্পোর্টস সিটির মধ্যে একটি অলিম্পিক ভিলেজও থাকবে। সেখানে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। শিবচর ও ফরিদপুরের সদরপুর মিলে প্রায় ৩ হাজার একর জমি এই প্রকল্পের জন্য আমরা রেখেছি। যদি পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব হয় তাহলে শেখ হাসিনা আগামীতে আবারও প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই স্পোর্টস সিটির কাজ শুরু করবো। এছাড়াও এই শিবচরে ইনডোর স্টেডিয়াম করা হচ্ছে যেখানে ইনডোর গেমের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী একটি করে শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। খেলাধূলার জন্য আওয়ামী লীগ সরকার যে ব্যাপক কর্মসূচী নিয়েছে তাতে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। আমাদের দেশ ক্রিকেটে অনেক নাম করেছে। আমাদের মেয়েরাও অনেক সুনাম অর্জন করেছে। আগামীতে ফুটবলেও আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনবো।