রাজৈর নিউজ Rajoir News » প্রযুক্তি

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বে ৬ষ্ঠ যমুনা টেলিভিশন
নতুন বছর, নয়া ক্যালেন্ডার। বছরের শুরুতেই সকলের প্রত্যয় আরও এগিয়ে যাওয়ার। এদিকে, বছরের দিনক্ষণ না এগুতেই সুখবর এলো যমুনা টেলিভিশনের দর্শক, শুভানুধ্যায়ীদের জন্য! মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে যমুনা। সারা বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশি এ গণমাধ্যম ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও নামের পাশে একাধিকবার এমন অর্জন যোগ করেছে যমুনা। বাংলাদেশভিত্তিক কোনো ইউটিউব চ্যানেলে হিসেবে এই র‍্যাঙ্কিয়ের সেরা তিনেও জায়গা করে নিয়েছিল যমুনা। এছাড়া, চতুর্থ ও পঞ্চম তো হয়েছেই।

এবারের এই অগ্রযাত্রায় যমুনা টেলিভিশন পেছনে ফেলেছে সিএনএন, ফক্স নিউজ, এনবিসি, এবিসির মতো চ্যানেলগুলোকে।

ইউটিউব চ্যানেলের দর্শকপ্রিয়তার পাশাপাশি কন্টেন্টের মান বিবেচনা করে সাপ্তাহিক ভিত্তিতে তালিকা প্রকাশ করে সোশ্যাল ব্লেড। এই র‍্যাঙ্কিয়ের সেরা দশ ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে শুধু যমুনা টেলিভিশনই।

টিম যমুনার সকল বিভাগের আন্তরিক প্রচেষ্টাই এমন অর্জনের নেপথ্যে বলে মনে করেন নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদ। তিনি বলেন, আমরা অন্যান্য অনেক চ্যানেলের মতো স্রোতে গা না ভাসিয়ে নিউজের গুরুত্ব বুঝে কন্টেন্ট দেয়ার চেষ্টা করি। দর্শককে বিভ্রান্ত করে ভিউ নেয়ার পরিবর্তে বরং বিভিন্ন বিষয়ে তাদের বিভ্রান্তি কাটানোর চেষ্টা থাকে সবসময়। তারই প্রতিফলন ঘটেছে সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিংয়ে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা নিয়েই এগিয়ে যাচ্ছে যমুনা টেলিভিশন। এরইমধ্যে যমুনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দেড় কোটির মাইলফলক ছাড়িয়ে এগিয়েছে আরও অনেকটা পথ। ‘সোশ্যাল ব্লেডে’ও পড়েছে এর প্রতিফলন। তালিকার শীর্ষে রয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের সংবাদভিত্তিক চ্যানেল ‘আজ তাক’ দুইয়ে রয়েছে।

এমন অর্জনের প্রতিক্রিয়ায় যমুনার দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ। তিনি বলেন, আমরা মানুষের তথ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বৈচিত্র্যের দিকেও গুরুত্ব দিয়ে থাকি। বস্তুনিষ্ঠতা টিম যমুনার সর্বোচ্চ অগ্রাধিকার। সেই অঙ্গীকার নিয়েই মানুষের কাছে সর্বশেষ তথ্যটি সবার আগে পৌঁছে দেয় যমুনা টেলিভিশন। দেশে ও বিদেশে থাকা কোটি কোটি বাংলা ভাষাভাষীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফাহিম আহমেদ।

কেবল কী ইউটিউবে? যমুনার ফেসবুক পেজও পিছিয়ে নেই। ফেসবুকের ক্রাউডট্যাঙ্গেল ডাটাবেসের হিসেবে প্রায়ই বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্টার‍্যাকটিভ পেজের তালিকায় থাকে যমুনার ফেসবুক পেজ। এই আস্থা ও ভালোবাসার জন্য দর্শক, শুভানুধ্যায়ীদের প্রতি আরও একবার টুপিখোলা অভিবাদন জানাচ্ছে টিম যমুনা।

প্রকৌশলী গবেষনা ইনষ্টিটিউট নির্মান হবে শিবচরে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ,চীফ হুইপসহ বিশেষজ্ঞদের স্থান পরিদর্শন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ দেশের প্রকৌশলীদের দক্ষ ও বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো নির্মান করা হবে প্রকৌশলী গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট। শনিবার সকালে পদ্মা সেতু সংলগ্ন মাদারীপুরের শিবচর রেল স্টেশন ও ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের পাশে প্রকল্পের স্থান পরিদর্শনে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ প্রকৌশল বিশেষজ্ঞ টিমের সদস্য ,প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা

পৃথিবী মনে করে বাংলাদেশ একটা উদাহরন হিসেবে দাড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সকল পেশাদাররা কাজ করে তাদের প্রশিক্ষন প্রয়োজন আছে। প্রশিক্ষনের সাথে গবেষনা যোগ করে সারা দুনিয়ার সাথে টক্কর দিতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, চীফ হুইপ মহোদয় প্রকল্পের জন্য আমাদের যে এলাকাটি দেখিয়েছেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকা শহরের

কোলাহল থেকে একটু দুরে। অথচ দিনে যাওয়া আসাতে কোন প্রবলেম নাই। এই জায়গায় প্রতিষ্ঠানটি করতে পারলে সারা বাংলাদেশ উপকৃত হবে।

মন্ত্রী আরো বলেন, আমাদের প্রকৌশলীদের জন্য আলাদা কোন গবেষনা প্রতিষ্ঠান নেই। আমরা সেই কাউন্সিলটা এখানে করবো। এখানে শুধু সিভিল প্রকৌশলীদের জন্য নয় সব ধরনের প্রকৌশলীদের জন্য এ গবেষনা করার সুযোগ থাকবে। এক সময় বাংলাদেশের বাইরের প্রকৌশলীরা এসেও এখানে গবেষনা করবেন।