রাজৈর নিউজ Rajoir News » রাজৈর

মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টারঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের জালালখাঁর বাড়ি সংলগ্ন রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা আর বড় বড় গর্তে একাকার হয়ে যাওয়া এই সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

​দুর্ভোগের চিত্র: সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তাটি এখন কর্দমাক্ত এক মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে জালালখাঁর বাড়ি সংলগ্ন অংশে কাদার কারণে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে।

​বিপাকে শিক্ষার্থীরা: রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী যাতায়াত করে। কর্দমাক্ত রাস্তার কারণে প্রায়ই শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও বই-খাতা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিচ্ছে।

​চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা: স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা খারাপ হওয়ায় কোনো রিকশা, ভ্যান বা জরুরি অ্যাম্বুলেন্স এই পথে আসতে চায় না। এছাড়া হাট-বাজার থেকে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয়দের দাবি: ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় তাদের এই ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর
টুটুল বিশ্বাসঃ“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজৈরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা IFAD, International Fund for Cultural Development এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. রহিমা খাতুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাদারীপুর। তিনি বলেন, কৃষিকে শুধু উৎপাদনমুখী রাখলে হবে না—পুষ্টি ও উদ্যোক্তাভিত্তিক খাতে রূপান্তর জরুরি। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, ফরিদপুর অঞ্চল। তিনি মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। তিনি বলেন, কৃষি খাতে উদ্ভাবন, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনায় কৃষির উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম শাকিব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রুব মন্ডল, উপজেলা বিএনপি সভাপতি ওহাব আলি মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লেবু, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকমিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ
রাজৈর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ১ বছর সাজাপ্রাপ্ত আসামি মো.সেন্টু মাতুব্বর (৪২)। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা এবং মোসলেম মাতুব্বরের ছেলে। জানা গেছে, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার একটি মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলার একটি তেলের পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে আরও কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। এদের মধ্যে রয়েছে—কোদালিয়া বাজিতপুর গ্রামের শাজাহান মৃধার ছেলে মুন্না মৃধা (নারী ও শিশু নির্যাতন মামলার আসামি), উত্তর হোসেনপুর গ্রামের আজিজুল খালাসীর ছেলে হাবিব খালাসী, একই গ্রামের রব শেখের ছেলে রানা শেখ, শংকরদী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রাতুল মিয়া ও শহিদুল ইসলাম এবং দুর্গাপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গিয়াস উদ্দিন।

গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি নিয়মিতভাবে চলমান থাকবে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে উপজেলার সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজকের কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই কেন্দ্র এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রগুলোতে আগেই টিকা সরবরাহ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা: মুহাম্মদ শামীম আকতার।

স্বাস্থ্য বিভাগ জানায়, যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে, তারাও বুস্টার ডোজ হিসেবে এই কর্মসূচির আওতায় পুনরায় একটি টিকা নিতে পারবে। টিকা গ্রহণের সময় শিশুদের টিকা কার্ড সঙ্গে আনার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হামের ঝুঁকি বেশি। সম্প্রতি সারাদেশে ৫০ জনের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা গ্রহণই হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) কে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

র‍্যাব জানায়, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি যৌথ আভিযানিক দল কুষ্টিয়া জেলার স্বস্তিপুর ভাদালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পাইকপাড়া নরেরকান্দি গ্রামের অটোচালক মিজানুর শেখের স্ত্রী ঝুনু আক্তারী গত ৩ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে পেঁয়াজ ও রসুন তুলতে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর দুপুরে স্থানীয়দের মাধ্যমে একটি পুকুরপাড়ের ঝোপে পলিথিনে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রসুন তোলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ঝুনু আক্তারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামীরা তাকে মারধর করে এবং লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহটি পাশের একটি পরিত্যক্ত পুকুরপাড়ের ঝোপে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৬, তারিখ ৪ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‍্যাব-৮ দ্রুত আসামী গ্রেফতারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

র‍্যাব জানিয়েছে, এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত থাকবে।

।রেব- ৮ আজ রবিবার রাজৈর থানায় আসামিকে হস্তান্তর করেন। আসামিকে আজ জেল হাজতে প্রেরণ করে।

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তবে গৃহবধূর পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে শশুরবাড়ির লোকেরা হত্যা

করেছে, ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম (২৯) এর সাথে। পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

(২৮ মার্চ শনিবার) জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের পরে তাদের বারো চার ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তন হয় তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শশুরবাড়ির লোকদের সাথে এরি জেরে হতে পারে, তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবেই হত্যার করা হয়েছে।

নিহতের বড় বোন সুমি আক্তার জানান বিয়ের পর থেকেই ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে, ওর শরিরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

মাদারীপুর

২৬/০৩/২৬

বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরেই এই আত্নহত্যার ঘটনা ঘটেছে দাবী পরিবার ও এলাকাবাসীর।

(২৮ মার্চ শনিবার) পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রো চালক আরিফ শেখ (৩০) এর মরদেহ সকালে ঘুম থেকে উঠে উঠানের একটি গাছের মগডালে দেখতে পায়, পরে স্থানীয় পুলিশ ও ফায়ারসার্ভিসের সহায়তায় গাছের মগডাল থেকে মরদেহ নামানো হয়।

আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করে এবং পরে সে আরেকটি বিয়ে করে কনা বেগম নামে একজনকে এতে আমার মা এই সংসার ছেড়ে চলে য়ায় এতে আমি কার কাছে থাকবো এই নিয়ে আমার বর্তমান মা কনা বেগমকে নিয়ে বাবা ও মা-র মধ্যে ঝগড়া লেগেই থাকতো এরি জেরে এই ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।

রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরের আমগ্রামে জমি জমার বিরোধে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, এরি জেরে হত্যার অভিযুক্তদের বসতবাড়িতে আগুন দিয়েছে ছাত্রজনতা। ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের আমগ্রাম মধ্যেপাড়ায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে, এবং অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

(২৪ মার্চ মঙ্গলবার) সকালে রাজৈরে সালিশ করার জন্য মজুমদারকান্দি নিজবাড়ি থেকে বের হন, একই উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া জামাই রাসেল কাজীর বাড়িতে যায় জাকির শেখ, জামাই রাসেলদের সাথে একই এলাকায় আব্দুল মজিদ খাঁ,র সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, এই বিরোধে কথা-কাটাকাটি হয়ে মজিদ খাঁ,র ছেলেদের সাথে এক পর্যায়ে তার ছেলেরা রাম দা, চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখকে গারের ডানদিকে ও পিঠে কোপ দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী ও মজুমদারকাদি এলাকার নুরুজ্জামান শেখ এর ছেলে। এঘটনার সংবাদ মজুমদারকান্দি ছড়িয়ে পরলে ছাত্রজনতা অভিযুক্তদের দুটি একতলা বাড়ি ও চারটি টিনের ঘর জ্বালায়ে দেয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম ঘটনা ব্যাপারে জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠাই।

মাদারীপুর

২৪/০৩/২৬

মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন
সুজন হোসেন রিফাত,রাজৈর প্রতিনিধি,মাদারীপুরঃমাদারীপুরের রাজৈরের হাসানকান্দিতে মাদ্রাসার ছাত্রী মিথিলা আত্মহত্যায় প্ররোচনায়কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে এলাকায়বাসী ও মাদ্রাসার ছাত্রীরা।

(২৪ জানুয়ারি শনিবার) সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী টুটুলের মোর এলাকায় বাইতুল সুন্নাত মহিলা মাদ্রাসার সামনে এলাকায়বাসীর আয়োজনে এ মানববন্ধন করে স্থানীয়রা। এসময় উপস্থিত সবাই বিচার চাই,বিচার বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন ও মিথিলার আত্ন হত্যার পিছনে প্ররোচনায়কারিদের বিচার দাবী করেন।

এসময় বক্তরা জানান, আরবী ইসলাম, সাইমন হাওলাদার, সোহরাব হাওলাদার ও রুনী বেগমের শাস্তি দাবী করেন।

স্থানীয় আরোও জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তা করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।

মিথিলার মাকসুদা বেগম বলেন, জানুয়ারির ৯ তারিখে আমার ঘরের ভিতরে প্রবেশ করে আরবী, সাইমন, সোহরাব ও রুনি ওরা আমার মেয়েক খারাপ ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় যে বাসা থেকে বের হলে এসিড দিয়ে জালিয়ে দিবে। এই ভয়ে ও মানসিক চাপে মিথিলা আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ইশিবপুর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম শরীফ বলেন, ১০ পাড়া কোরআনের হাফেজা মিথিলাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। মিথিলার পরিবার দুর্বল হওয়ায় ওরা এই পরিবারকে উল্টো ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি।

উল্লেখ গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে হাসানকান্দি নিজ ঘরের ভিতর থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার।

রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের রাজৈরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং মাদারীপুর-২ (রাজৈর ও মাদারীপুর সদর একাংশ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহান্দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন—জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না।

জাহান্দার আলী মিয়া বলেন, আজকের এই শোক সভা শুধু শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অঙ্গীকার। তার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু)।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস, জনতার জমিনের শহীদুল আলম, দৈনিক যায়যায়দিনের প্রশান্ত কুন্ডু, আমার সংবাদের মহিউদ্দিন চৌধুরী হীরা, রূপালী বাংলাদেশের সুজন হোসেন রিফাত, এস এম জাকির হোসেন ডাবলু, শাওন করিম, সোহেল শিকদার, রাকিবুল হাসান, শেখ আলী, কাজী নাজমুল ইসলাম সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।