রাজৈর নিউজ Rajoir News » সাহিত্য ও সংস্কৃতি

মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
নজরুল ইসলাম তোফা: নৈতিকতা এবং  মূল্যবোধের অবক্ষয় বর্তমানে সোস্যাল মিডিয়াতেও সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষ ‘সামাজিক জীব’ একথা আমরা বলে থাকি। কিন্তু আমি বলবো যে,- মানুষ হিংসুটে জীব। মানুষদের ভুলে গেলে চলবে না। সব মানুষেরই তো ‘কোনো না কোনো কর্মের’ চাহিদা কিংবা কর্মের পরিধি বিস্তারের প্রয়োজন আছে। মানুষের কাছ থেকেই মানুষরা সব সময় সেই গুলোকে প্রত্যাশা করে। প্রত্যেক সমাজে তার সদস্যদের আচরণ পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতি থাকে। নীতিহীন সমাজ হয় ‘উচ্ছৃঙ্খল, বিভ্রান্তিকর ও অনিশ্চিত”। তাইতো দেখা যাচ্ছে- সমাজের সঙ্গে সেস্যাল মিডিয়াতে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়। মানুষদের মধ্যেই – “রুচিহীন চিন্তা ভাবনা”, বাজে মন্তব্য এবং গালিগালাজের মতো নানান অনাকাঙ্ক্ষিত পরিবর্তন।নষ্ট হচ্ছে পবিত্র সম্পর্কগুলো। চাওয়া-পাওয়ার ব্যবধান হয়ে যাচ্ছে অনেক বেশি।ফলে বেড়ে যাচ্ছে- অপরাধ এবং হিংসার প্রবণতা। মা-বাবার মতো আপনজনসহ ভাই-বোন, স্বামী-স্ত্রী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের নির্ভেজাল সম্পর্কের জায়গাগুলোতেও ফাটল ধরেছে। ঢুকে পড়েছে অবিশ্বাস। ফলে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কেও সৃষ্টি হচ্ছে আস্থার সংকট। আর তো এই ‘সোস্যাল মিডিয়ার কথা’ বাদই দিলাম। এখানে মানুষের মধ্যে নুন্যতম “বিবেচনাবোধের” কোনোই জায়গায় নেই। মানুষকে মানুষ এতোটাই সস্তা মনে করছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না।

আমরা নাকি সভ্য যুগের সামাজিক প্রাণির শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ সামাজিকই তো! তাই একটা সামাজিক যোগাযোগ মাধ্যমও পেয়েছি। আর সেখানে আমাদের চাহিদা নিয়ে অনেক কিছুই আপলোড করি। আমাদের চাহিদা গুলো  অনুধাবন করে জুকার্বাগ তৈরী করেছেন ফেসবুক। এই ফেসবুকে সুবিধা যেমন আছে এবং অসুবিধাও রয়েছে। বর্তমানে ”ইন্টারনেট” ব্যবহার করে যারা, তারা গুগলের এক জরিপে পড়েছে। শুধু মাত্র আমাদের বাংলাদেশেই প্রায় ৮০ ভাগ মানুষ -“ফেসবুক ব্যবহার” করেন। সংখ্যা দিয়ে হিসেব করলে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৭ কোটি। তার মধ্যেই আবার অসংখ্য ভুয়া আইডিও রয়েছে। ভুয়া মানুষেরা ‘ভুয়া আচরণ কিংবা খারাপ’ করবে- এটাই কি স্বাভাবিক নয়। আজকের দিনে ভুয়ামানুষ ক্রাইম করার জন্যই ‘যোগাযোগ’ রক্ষার্থে খুব গুরুত্ব পূর্ণ করে নিয়েছে – “সোস্যাল মিডিয়ার ফেসবুক”। গদে বাঁধা কিছু ভূমিকা লিখে অথবা নিজের অসংগতি পূর্ণ- ‘মনের ভাব’ প্রকাশ করে সহজেই ফেসবুকে পোস্ট করছেন। কিন্তু বর্তমানে এ সমাজের সবচেয়ে বড় জলন্ত প্রশ্নটি হচ্ছে সামাজিক যোগাযোগ। এই মাধ্যমটি কতটুকু ‘সামাজিকতা’ রাখতে পেরেছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে থমকে যেতে হয়। তরুণপ্রজন্ম যখন নেশাখোরের মত সোস্যাল মিডিয়া- ‘ফেসবুক’ ব্যবহার করে, সেখানে বড়দের শ্রদ্ধা করে না তারা। ”ইনবক্সে গালি সহ অশ্লীল আচরণ” করে কিংবা সেসব তরুণ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপকর্মও করে। তাদের নৈতিকতা কী চরম- “প্রশ্নবিদ্ধ” নয়? এমন ফেসবুকে আপনার তথ্য আদান প্রদান করা কি ‘আদৌ নিরাপদ’ হবে? এই প্রশ্ন গুলো যখন চোখের সামনে ভাসে, তখন আমরা নিশ্চিত হয়েই- বলতে পারি বর্তমান সময়ে মূল্যবোধের সর্ব বৃহৎ অবক্ষয়ের- “প্রধাণ কারণই ফেসবুক”।

এ আলোচনাটি পরিস্কার করা লক্ষ্যে বেশকিছু উদাহরণ টানতে পারি। স্বভাবই আপনাদের প্রশ্ন আসতেই পারে, সে প্রশ্ন হলো ফেসবুক আসার আগে কি মূল্যবোধ ঠিক ছিল? কিংবা আপেল ছুড়ির গল্প শুনিয়ে কেউ জিজ্ঞাস করেন মূল্যবোধ অবক্ষয়ের জন্য দায়ি কী এই ফেসবুক নাকি ফেসবুকের ব্যবহারকারী? এর প্রশ্ন গুলোর উত্তর খোঁজার জন্যই আমাদেরকে একটু বাংলাদেশের সমাজ বাস্তবতার দিকে আলোকপাত করতে হবে। আজকে ৭ কোটির মত মানুষ ফেসবুকের সঙ্গে কোননা কোনভাবে সংযুক্ত আছে। এদের মধ্যে খুব বড় একটা অংশ সমাজ বাস্তবতা থেকে দূরে গিয়ে “ভার্চুয়াল জগত” নিয়েই পড়ে থাকতে পছন্দ করে। ফলে তাদের আশেপাশে কি ঘটছে এই সম্পর্কে কোন হুশ থাকে না। ফেসবুকে যেহেতু ভুয়া আইডি খোলা যায়, তাই তো ভূয়া আইডির সুযোগ নিয়ে অনেকে নানা ধরণের উড়ো খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কারও সম্পর্কে অনেক আজে বাজে কিছু লিখে বা কোন স্থির বা চলমান চিত্র দিয়ে মান সম্মানে আঘাত হানে। ভুয়া আইডির উড়ো খবরে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে খুব সিরিয়াস কিছু ঘটান। অবশ্যই এই সম্পর্কে খুব  বড় একটা উদাহরণ দেওয়া যায়, যেমন- “রামুর ঘটনা”। বাংলাদেশে ফেসবুকের কোন সার্ভার না থাকায় এটিকে নজরদারীর বাইর থাকে। আর এসুযোগ কাজে লাগায়ে কু-চরিত্রের মানুষরা সোস্যাল মিডিয়ায় ‘সন্ত্রাসী’ করছে। ফেসবুকের পেজ গুলো অনেক সহজ লভ্য, তাই- সকল শ্রেণীর মানুষ এটিকে খুব সহজে- যত পারে ততই খুলে। তাদের পেজের এডমিন যেহেতু পাঠকের কাছে অজানা তাই, এই সুযোগে নেতিবাচক বা খারাপ তথ্যের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে খুব সহজেই। বর্তমানে ফেসবুকের কারণেই মানুষের মধ্যে “গোপন ছবি কিংবা ভিডিও ধারণের প্রবনতা” বৃদ্ধি পেয়েছে। তাদের উদ্দেশ্য একটাই ফেসবুক দিয়ে আনন্দ নেয়া কিংবা ব্ল্যাক মেইল করা।

যাই হোক আর একটু বলি,- সেই সব মানুষের সেলফির প্রবনতা বৃদ্ধির অন্যতম কারণ ফেসবুক। বেশ কিছু দিন আগে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যাদের মধ্যে ফেলফি তোলার প্রবনতা বেশী, তারা তো কোননা কোন ভাবেই মানসিক কষ্টে ভুগে। আবার বেশ কিছু- “অসাধু” শ্রেণীর মানুষ আইডি হ্যাক করে নানান মুখরোচক খবর ছড়ানোর কাজে লিপ্ত হয়। শেষ করার আগে কিছু কথা না বললেই নয়, আমাদের সমাজে অল্পশিক্ষিত মানুষরা ফেসবুক আইডি খোলার সুবাদে ইনবক্সে বিভিন্ন ভাবেই গালিগালাজ করে। তারা বয়সে ছোট হলেও বড়দেরকে তোয়াক্কা করে না। সুতরাং এই আলোচনার মুল উদ্দেশ্য হলো,- ফেসবুকের মাধ্যমেই যেন আমাদের মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি। তো আমি জোর দিয়ে বলবো যে, বর্তমান সময়ে মূল্যবোধ অবক্ষয়ের প্রধান কারণই ”ফেসবুক”।।

লেখক:

নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিস্ট এবং অধ্যাপক।

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে শিবচরে আরতী প্রতিযোগিতায় রুপার ধুপতি ও প্রদীপ জিতলো শ্যামল ও জ্যোতি
প্রদ্যুৎ কুমার সরকারঃ শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মাদারীপুরের শিবচরে আরতী প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরতী প্রতিযোগিতায় পুরুষ দলে প্রথম স্থান অর্জন করে রুপার ধুপতি পুরস্কার পেয়েছে শ্যামল চক্রবর্ত্তী এবং নারী দলে আরতী প্রতিযোগিতায় প্রথম হয়ে রুপার প্রদীপ পুরস্কার পেয়েছে জ্যোতি বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

জানা যায়, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবচর পৌরসভার সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরে বুধবার রাতে পুরুষ ও নারী দলের ধুনছি আরতী নাচ প্রতিযোগিতা, উলু ধ্বনী প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতা,হাঁড়ি ভাঙ্গা, শিশু ধুনচি, নাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ধুনচি নাচে প্রথম স্থান অর্জন করে শ্যামল চক্রবর্ত্তী ও ২য় স্থান অর্জন করে তুষার সাহা, নারী দলের ধুনচি নাচে প্রথম হয়েছে জ্যোতি বিশ্বাস ও ২য় স্থান অর্জন করে সিমা শীল, উলু ধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিমা শীল ও ২য় হয়েছে দিপু চক্রবর্ত্তী, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে অর্পনা সাহা ও ২য় স্থান অর্জন করেছে সম্পা সাহা, হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিমা শীল ও ২য় হয়েছে সম্পা সাহা, শিশু ধুনচি নাচে প্রথম হয়েছে সূর্য্য ঘোষ ও ২য় হয়েছে অংকন চক্রবর্ত্তী, নাচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে

অন্বেষা অধিকারী ও ২য় স্থান অর্জন করেছে সকাল মনি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পৌর কাউন্সিলর অহিদুজ্জামান শাকিল খান,সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি বাসুদেব অধিকারীসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনন্ত দশ মহাকালী পূজা উপলক্ষে মাদারীপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠান
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছরের মতো এ বছরও শত বছরের পুরোনো চৌহদ্দি শ্রীশ্রী সার্বজনীন অনন্ত দশ মহাবিদ্যা মন্দিরে অনন্ত দশ মহাকালী পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠানের। এর মধ্যে রয়েছে মঙ্গল ঘট স্থাপন,অধিবাস,ধর্মীয় শোভাযাত্রা,একই সাথে দশ ব্রাহ্মণের মহাকালী পূজা,অঞ্জলি প্রদান,প্রার্থনা,বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞানুষ্ঠান,আলোচনা সভা,মহোৎসব,প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বসছে গ্রামীণ মেলা।ঐতিহ্যবাহী শ্রীশ্রী দশ মহাকালী পূজা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে মন্দির প্রাঙ্গণ।গভীর রাত পর্যন্ত চলছে মায়ের মন্দির ও প্রতিমা দর্শন।

জানা গেছে,মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামের কানাই লাল বিশ্বাসের বাড়ী শত বছরের পুরোনো শ্রীশ্রী দশ কালী মন্দির প্রাঙ্গণে মায়ের আদেশ প্রাপ্ত হয়ে ১৫ বছর আগে নির্মাণ করা হয় শ্রীশ্রী সার্বজনীন অনন্ত দশ মহাবিদ্যা মন্দির। নির্মাণ করা হয় কালী,তারা,ষোড়শী,ভুবনেশ্বরী, ভৈরবী,ছিন্নমস্তা,ধূমাবতী,বগলা,মাতঙ্গী ও কমলার পাথরের মূর্তি।ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর আয়োজন করা হয় শ্রীশ্রী দশ মহাকালী পূজার।এ উপলক্ষে রবিবার বের করা হয় পূজারীদের ধর্মীয় শোভাযাত্রার।রাতে অনুষ্ঠিত হয় একই সাথে ১০ জন ব্রাহ্মণের দশ মহাকালী পূজা।পূজা চলে ভোর রাত পর্যন্ত।পূজা অনুষ্ঠানে মাদারীপুর,গোপালগঞ্জ,বরিশাল জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত নর-নারী উপস্থিত হয়ে পূজা অনুষ্ঠান উপভোগ করেন।অনেকেই আসছেন মায়ের মন্দিরে মানত দিতে। চলবে তিনদিন ব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মায়ের প্রতিমা দর্শন।এ উপলক্ষে বসছে গ্রামীণ মেলা।পূজার অতিত ঐতিহ্য ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজক কমিটি।

বরিশাল থেকে আগত ব্যবসায়ী উত্তম কুমার গুহ,স্বপন কুমার মন্ডল,অরুণ দাস ও বরুণ দাসের সাথে কথা বললে তারা জানান,অন্যান্য বছরের ন্যায় এ বছরও তারা বরিশাল থেকে প্রায় ২শ ভক্ত নরনারী এই পূজা অনুষ্ঠানে আসছেন। প্রতি বছরই তারা এই পূজায় আসেন।আগামীতেও মায়ের পূজায় বরিশালের বিপুল পরিমান ভক্তের উপস্থিতি হবে বলে জানান তারা।

ঢাকার সাভার থেকে আগত ভক্ত জীবন কৃষ্ণ মন্ডল,সুব্রত সাহা,জগন্নাথ সাহা ও শংকর সাহা জানান,জাগ্রত মহাকালী পূজার কথা শুনে আসছি।এখানে এসে খুব ভালো লেগেছে।মায়ের ১০টি রূপ দেখে ভক্তি আরো বেড়ে গেছে।এখন থেকে প্রতি বছরই স্বপরিবারে মায়ের পূজা অনুষ্ঠানে আসব।যদি মা আমাদের সবাইকে ভালো রাখেন।

গোপালঞ্জ থেকে আগত তপন রাহা বলেন,মহাকালীর দশটি রূপ দেখে খুবই ভালো লেগেছে।এই স্থানটি একটি তীর্থ ক্ষেত্রে পরিনত হয়েছে।যুগ যুগ যাতে এখানের পূজা মহা ধূমধামের সহিত অনুষ্ঠিত হয় তার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তারা।

মাদারীপুরের চৌহদ্দি দশ কালী মন্দির কমিটির সভাপতি অমল কৃষ্ণ ভক্ত জানান,এই বাড়ীতে অনেক দিন যাবৎ পূজা হয়।দেশ-বিদেশের অনেক ভক্ত এখানে আসেন।আমরা সরকারের কাছে আবেদন জানাই এখানকার ঐতিহ্যবাহী পূজা যাতে যুগ যুগ ধরে চলে তার জন্য সার্বিক কহযোগিতা কামনা করছি।

চৌহদ্দি শ্রীশ্রী সার্বজনীন অনন্ত দশ মহাবিদ্যা মন্দির কমিটির সভাপতি কানাই লাল বিশ্বাস জানান,এই পূজা হচ্ছে মায়ের আদেশপ্রাপ্ত পূজা।শত বছরের পুরোনো শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে ১৫ বছর যাবৎ মহা দশ কালী পূজা করা হচ্ছে। এক দিনের পূজা হলেও অনুষ্ঠান চলে তিনদিন পর্যন্ত।বাংলাদেশসহ দেশের বাইরের ভক্তবৃন্দও পূজা অনুষ্ঠানে উপস্থিত হন।বিশ্বের সকল প্রানীর মঙ্গল কামনায় এ পূজা অনুষ্ঠান করে আসছি। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি।

শ্রীশ্রী সার্বজনীন অনন্ত দশ মহাবিদ্যা মন্দিরের দশ মহাবিদ্যা কালী পূজার ঐতিহ্য ধরে রাখার অনুরোধ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগন।

বইমেলায় আসছে সাজ্জাদ হোসেনের ‘নক্ষত্রের শোকবার্তা’
অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে সাজ্জাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের শোকবার্তা’। বইটি প্রকাশ হবে সৃজনশীল প্রকাশনা সংস্থা দূরবীণ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটির বিক্রয় মূল্য ২৫০ টাকা।

সাজ্জাদ হোসেন এর জন্ম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুঠিবাড়ি গ্রামে। পিতা মোঃ মতিয়ার রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। মা সেলিনা বেগম রাজৈর বেপাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সাজ্জাদ হোসেন পড়াশোনা করেছেন রাজৈর বেপাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজৈর গোপালগঞ্জ কে.জে.এস. পাইলট ইন্সটিটিউট এ। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত।

পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। বর্তমানে তিনি ভয়েস অব রাজৈর এর বার্তা সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।