রাজৈর নিউজ Rajoir News

রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন রোববার ১১টায় রাজৈরের টেকেরহাট বন্দরে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উদ্যোগে র‍্যালি করেন তরুণ রক্তদাতারা। এরপরে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহঅনেকেই।

এসময় বক্তারা বলেন, এক সময় রক্তের অভাবে মানুষের মৃত্যু বরণ করতো। কিন্তু বর্তমানে তরুণ সমাজের সাহসী ভূমিকায় এমন ঘটনা আর ঘটছে না। তাই রক্তদানের মতো এমন মহৎ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ সমাজকে আরো উৎসাহিত করতে হবে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নইলে আগামীতে এসব তরুণরা আগ্রহ হারাবে।

আলোচনা সভা শেষে দুপুরে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে টেকেরহাট বন্দরে খালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়ার বাস ভবনে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া ও বর্তমান ইউপি সদস্য সাগর মিয়া সহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদানের সময় বিএনপির জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে অঙ্গিকার ব্যক্ত করেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া।

একাধিক রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান অনুসারী আওয়ামী লীগ নেতা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ-আলম মিয়া। তিনি খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি নিজেকে শাজাহান খানের ভাইগ্না পরিচয় দিতেন।

রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা-২০২৬ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার খালিয়া ইউনিয়নের সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খালিয়া সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি ও গনেশ পাগলের ভক্তবৃন্দ।

মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি অনুকুল মন্ডল, উপদেষ্টা বলরাম রায়, যুগ্ম সাধারন সম্পাদক কানাইলাল শিকারীসহ বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, কুম্ভের মেলা দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডও প্রাণচাঞ্চল্য লাভ করে। তাই দ্রুত মেলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন এলাকার ভূমিদস্যুখ্যাত নিখিল ঘরামী মেলা হলে এলাকায় মারামারি হতে পারে অভিযোগ এনে ৩ মে থানায় লিখিত দেয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ ৪ মনে ঘটনাস্থলে এসে মেলা বন্ধ করে দেয়।

মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘের ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় ভক্ত সংঘের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প,ঔষুধ তিরণ,সুপেয় জল,সরবত,বাতাসা,প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় আগত ভক্তদের প্রশংসা কুড়িয়েছে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখা। সেবা ক্যাম্পের উদ্বোধন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিপুল চন্দ্র বিশ্বাস।

জানা যায়,হিন্দু ধর্মাম্বলীদের শাস্ত্রমতে সত্য যুগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার,প্রয়াগ,উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে ভারতীয় মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। প্রায় দেড় শত বছর পূর্বে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ ১৩ জন সাধু ১৩ সের চাল,১৩টি কড়ি ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক রাতের মেলা হলেও এ মেলা চলে সপ্তাহ ব্যাপী। প্রায় ১৫ থেকে ২০ লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতি ঘটে এ কুম্ভমেলা বা কামনার মেলায়। বুধবার সকাল থেকেই দলে দলে জয় ডংকা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল ও জয়বাবা গনেশ পাগল ধ্বণি করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে ও পদব্রজে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন। খুলনা,বরিশাল,পিরোজপুর,ঝালকাঠি,পটুয়াখালী,সাতক্ষীরা,রাজশাহী,বগুড়া,চিটাগং,রংপুর,যশোর,খুল,ফরিদপুর,রাজবাড়ী,নারায়নগঞ্জ,েেগাপালগঞ্জ,গৌরনদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ আসে।এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত,নেপাল,শ্রীলঙ্কা ও অন্যান্য রাষ্ট্র থেকেও বহু ভক্তবৃন্দ আসে ঐতিহ্যবাহী এ কামনার মেলায়। এ মেলায় আসা হাজার হাজার সাধু সন্ন্যাসী ও আর ভক্তরা একতারা আর দোতারায় সুর দিয়ে সারা রাত মাতিয়ে তুলেন। আয়োজন করা হয় ছোট বড় অর্ধশতাধিক প্যান্ডেলে বাউল ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের। গভীর রাত পর্যন্ত চলে অর্ধ লক্ষাধিক ভক্তদের মধ্যে কয়েকটি ভক্তসেবা কমিটির প্রসাদ বিতরন।

মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের কার্যক্রম শুরু হয় ২৭মে বুধবার রাত থেকে।বৃহস্পতিবার সকাল থেকে হাজার হাজার আগত ভক্তদের মধ্যে সরবত,বিশুদ্ধ জল,বাতাসা(মিষ্টি) ও প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও অসুস্থ রোগীদের সেবায় ভক্ত সংঘের চারজন চিকিৎসক সকাল থেকে গভীর রাত পর্যন্ত সার্বক্ষণিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেন। ২৮মে বৃহস্পতিবার সকালে সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিপুল চন্দ্র বিশ্বাস। এছাড়াও সেবা ক্যাম্পে উপস্থিত হয়ে সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি ও প্রশংসা করেন বাংলাদেশের বিশিষ্ট ভাগবত পাঠক গোপীনাথ দাস ব্রহ্মচারী, মাদারীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বেদ্য নাদিম,মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক বেদানন্দ হালদার,মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল,গোপালগঞ্জের কর্ণ কুসুম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্মৃতি কণা বাকচী,কুম্ভমেলা কমিটির আহবায়ক জীবন বোস,কমিটির সাবেক সভাপতি মিরন বিশ্বাস, প্রণব বিশ্বাস,খুলনার লোক কবি আনন্দ সরকার, লোক কবি অপূর্ব লাল সরকার,শরীয়তপুরের বিশিষ্ট ব্যবসায়ী চন্দন দেবনাথ।

ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নিত্যানন্দ হালদারের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার বাগচীর অনুষ্ঠান সঞ্চালনায় সেবা ক্যাম্পে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুনিল বালা,সভাপতি শান্তি রঞ্জণ মন্ডল,সাংগঠনিক সম্পাদক পলাশ মল্লিক,সহপতি নিতাই সূত্রধর,উপদেষ্টা পল্টুরঞ্জন দোকানী,বিশিষ্ট সংগীত শিল্পী অনিমা বাইন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘে উপস্থিত লাখো ভক্তদের সেবায় ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখা যে অবদান রেখেছে,এতে সেবা প্রার্থীরা খুবই খুশি হয়েছেন। একটি অরাজনৈতিক ও ধর্মীয় সেবামুলক সংগঠন ভক্ত সংঘ আগামীতে আরো বেশি বেশি সেবামূলক কার্যক্রম পরিচলনা করবে এমনটাই প্রতাশা করেন বক্তারা।ভক্ত সংঘের শতাধিক সদস্য রাত দিন ২৪ ঘন্টা নিজেদেরকে সেবামুলক কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। ভক্ত সংঘের শিল্পীরা সারারাত ধর্মীয় সংগীতের মধ্যে দিয়ে ভক্তদের মাতিয়ে তুলেন।

এ মেলা উপলক্ষে প্রায় ৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি নানা রকমের দোকান। দেশ বিদেশ থেকে আসা এসব সাধু সন্ন্যাসী ও ভক্তরা ১০৮টি মন্দির দর্শন,প্রার্থনা,আরাধনা,পূজা-অর্চণা,ধর্মীয় সঙ্গীত,নৃত্য-বাদ্য বাজনা পরিবেশনের মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন। এ মেলা উপলক্ষে ৭ দিন পুর্ব থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসে দোকানিরা।বাঁশ বেতের শিল্প কারু কাজ খচিত গৃহস্থালী মালামাল,মৃৎ শিল্প বা মাটির তৈরী তৈজসপত্র,বাহারী মিষ্টি,দৃষ্টি আকর্ষনীয় খেলনা ও বাহারী প্রসাধণী পণ্য দিয়ে সাজিয়ে বসছে কমপক্ষে সহস্রাধিক বিভিন্ন ধরনের স্টল।তবে বেশী ভীড় জমে মিষ্টির দোকান ও হোটেলে।

মেলা কমিটির আহবায়ক জীবন বোস জানান,কুম্ভমেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মেলা কমিটির আহবায়ক প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানান। আহবায়ক আরো বলেন,অন্যান্য বছরের চেয়ে এ বছর বেশি ভক্তের উপস্থিতি হয়েছে।আনুষ্ঠানিকভাবে ৩০ মে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে। তারপরও ব্যবসায়ীরা কেউ দুই এক দিন থাকতে চাইলে সেটা তাদের ব্যাপার।

লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের কৃতি সন্তান, প্রাইম চয়েজ প্রপাটিজ লি: এর চেয়ারম্যান, যুক্তরাজ্যের লন্ডন বারকিং ও ডেগেনহাম এরিয়ার কাউন্সিলর রিপন শেখ নির্বাচিত হওয়ায় বন্ধুমহল ও এলাকাবাসী পক্ষ থেকে সংর্বধনা দেওয়া হয়েছে। এই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন এসএসসি পরীক্ষার ব্যাচ- ১৯৯৯ শিখার্থীরা।

(৩০ মে শনিবার) দুপুরে রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সাংসদ জাহান্দার আলী মিয়া রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, ইশিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার হোসেন, সাবেক ভিপি মাসুদ পারভেজসহ প্রমূখ।

এসময় উপস্থিত সকলে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের মাদারীপুরের কৃতি সন্তান হিসেবে রিপন শেখ নির্বাচিত হওয়ায় সাধুবাদ জানায়।

রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান
টুটুল বিশ্বাস, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট গরুর হাট পরিদর্শন করেছেন র‍্যাব-৮ এর সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। শনিবার দুপুর ১টার দিকে তিনি র‍্যাবের একটি টিম নিয়ে হাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গরুর হাটে চাঁদাবাজি, জাল টাকার লেনদেন, মলম পার্টি, দালাল চক্র ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং কোনো ধরনের প্রতারণা বা অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পেলে দ্রুত র‍্যাবকে জানানোর আহ্বান জানান।

র‍্যাব সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে সক্রিয় প্রতারক চক্র, জাল টাকা, সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গরুর হাটে যাতে সাধারণ মানুষ নিরাপদে কেনাবেচা করতে পারে, সে জন্য র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চাঁদাবাজি, জাল টাকা ও প্রতারক দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্রেতা ও বিক্রেতারা যেন নিরাপদে কোরবানির পশু ক্রয়-বিক্রয় সম্পন্ন করে টাকা-পয়সাসহ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়েও র‍্যাব সর্বোচ্চ নজরদারিতে রয়েছে।

টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন
মাদারীপুর জেলার প্রবাসী অধ্যুষিত রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে উদ্বোধন করা হয়েছে উত্তরা ব্যাংক পিএলসি এর নতুন সিআরএম বুথ। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাজারের ব্যবসায়ী,ব‍্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফিউল ইসলাম, নির্বাহী মহাব্যবস্থাপক মোঃ নজমুল হুদা, মহাব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন এবং মহাব্যবস্থাপক মোঃ মাহাবুবের রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকেরহাট বন্দর এলাকার প্রবাসী ও সাধারণ গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা সহজলভ্য করতেই এই সিআরএম বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও সহজে নগদ জমা, উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নতুন এই সেবা চালুর ফলে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ভূমিদস্যু, বাল্যবিবাহ, মানবপাচার আমার ২১ টি ইউনিয়নের মধ্যে থাকা যাবে না। এগুলো বন্ধ করতে গিয়ে আমার মৃত্যুও হতে পারে। কিন্তু আমার পরিস্কার কথা সমাজ থেকে এইসব অপরাধ বন্ধ করতে হবে।

বুধবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী ১২১ তম কুম্ভমেলা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার এরিয়ার মধ্যে কোন বিষাক্ত গন্ধ ধুমা চলবে না। আজকে সরকারের মাত্র ৮৭ দিন। কিন্তু এর পূর্বেই আমরা সরকারের অঙ্গীকারগুলো মেনেছি। সারাদেশের মতো কদমবাড়ির মেলাও কেউ গাঁজাসক কোন মাদক সেবন করতে পারবে না। যদি কেউ খায়, আপনারা যদি তাদেত ধরে না দেন আর আমরা যদি ব্যবস্থা নিতে না পারি, তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সভায় আরো উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, গণেশ পাগল সেবাশ্রম (কুম্ভমেলা) মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুরের রাজৈর উপজেলা উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোট ঘরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে দুপুর ১২টা পর্যন্ত। “আর্ত মানবতার সেবায়” স্লোগানকে সামনে রেখে প্রতি মাসেই এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইশিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রবাসীগণ ও এলাকার যুব সমাজের উদ্যোগে এই মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। বিভিন্ন ধরনের রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতি মাসেই এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন শহিদুল ইসলাম (লাভলু), আতিয়ার রহমান শেখ, মোঃ সাইফুল ইসলাম (টিপু), মোঃ শওকাত হোসেন, দেলোয়ার মাস্টার, মোঃ সিরাজ মীর ও মোঃ কালাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ৩নং ওয়ার্ডের প্রবাসী ও যুবসমাজের সদস্যরা।

ফ্রি চিকিৎসাসেবা পেয়ে এলাকাবাসী ও রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “এ ধরনের সেবামূলক কার্যক্রম প্রতি মাসে চালিয়ে গেলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।”

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : প্রবাসের মাটিতে নতুন সম্ভাবনার আলো জ্বালিয়ে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মাদারীপুরের কৃতি সন্তান শেখ রিপন। তিনি “Reform Party UK” দলের মনোনয়ন নিয়ে লন্ডনের Barking & Dagenham এলাকার Parsloes Ward থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেখ রিপনের পারিবারিক সূত্রে জানা যায়, তার পিতা মান্নান শেখ ও মাতা রওশান নারা। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামে। শৈশব-কৈশোর কাটানো এই গ্রামের মাটির টান বুকে নিয়েই ২০০৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। পরবর্তীতে ২০১০ সালে লন্ডনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে নিজেকে গড়ে তোলেন একজন সম্ভাবনাময় তরুণ হিসেবে।

নির্বাচনী প্রচারণায় শেখ রিপন নিজেকে “স্থানীয় মানুষের কণ্ঠস্বর” হিসেবে তুলে ধরে বলেন, মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেই তিনি কাজ করতে চান। একটি শক্তিশালী, নিরাপদ ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তার এই প্রত্যয় ও অংশগ্রহণ ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নতুন আশার সঞ্চার করেছে।

জানা গেছে, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তার প্রচারণা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন মহলে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রবাসের মাটিতে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল। সংশ্লিষ্টদের মতে, শেখ রিপনের এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।