রাজৈর নিউজ Rajoir News » অপরাধ

প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের
রাজৈর নিউজ ডেস্ক: এক নারীকে ঘিরে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুই শ্রেণির পেশাজীবী—বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীরা। দিনের পর দিন একই ধরনের কৌশলে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

কথায় আছে, “চোরের দশ দিন, গৃহস্থের এক দিন।” গত রোববার এমনই একটি ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজারের স্বর্ণকার পট্টিতে ওই নারীকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে শাকিল নামে এক বাইক রাইডারকে সাড়ে ৩ হাজার টাকায় ভাড়া করে টেকেরহাটে নিয়ে আসেন লাবনী। বিকেল থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত বিভিন্ন স্বর্ণের দোকানে ঘোরাঘুরি করেন তিনি।

শাকিলের দাবি, ঢাকা থেকে আসার সময় লাবনী তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেন। স্বর্ণের দোকানে প্রবেশের আগে তাকে চিপস খেতে দেওয়া হয়। চিপস মুখে দেওয়ার পর মাথা ঝিমঝিম অনুভব করলে তিনি তাৎক্ষণিকভাবে চিপসটি ফেলে দেন। শাকিলের ভাষ্য, লাবনী এমন আচরণ করছিলেন যাতে আশপাশের মানুষ তাদের স্বামী-স্ত্রী মনে করেন।

পরবর্তীতে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় আট আনা এক রতি চার পয়েন্ট ওজনের এক জোড়া কানের দুল নিয়ে বের হয়ে যান লাবনী। বের হওয়ার সময় তিনি শাকিলকে দেখিয়ে বলেন, “উনি তো আছেন, আমি বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসছি।”

শাকিল জানান, তাকে অচেতন করতে না পারায় এমন কৌশল অবলম্বন করা হয়েছে বলে তার সন্দেহ হয়। তিনি নিজের বাইকের কথা চিন্তা না করে লাবনীর পিছু নেন। এ সময় লাবনী একটি ইজিবাইকে করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে শাকিলও দৌড়ে ইজিবাইকে উঠে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবনীকে হেফাজতে নেয়।

আগের ঘটনাতেও একই অভিযোগ

‘রাজৈর নিউজ’-এ লাবনীকে নিয়ে একটি প্রতারণার অভিযোগের সংবাদ প্রকাশের পর একজন ভুক্তভোগী তার সঙ্গে বিশ জুন ২০২৬ তারিখে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ফুটেজ পাঠান।

ভুক্তভোগী সোহেল যশোরের বাসিন্দা এবং জীবিকার তাগিদে ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, লাবনী তাকে ভাড়া করে ময়মনসিংহ নিয়ে যান। সেখানে একটি স্বর্ণের দোকানে প্রবেশের পর তাকে পানি পান করতে দেওয়া হয় এবং দীর্ঘ সময় ধরে স্বর্ণালংকার দেখার অভিনয় করেন লাবনী।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বাইক রাইডার অচেতন হয়ে পড়লে লাবনী তার ভ্যানিটি ব্যাগটি চেয়ারের ওপর রেখে মোবাইল ফোনে কথা বলতে বলতে দোকান থেকে বের হয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, একই ধরনের কৌশল ব্যবহার করে বাইক রাইডারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে স্বর্ণের দোকানকে লক্ষ্য করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজৈর থানাধীন সানেরপাড় এলাকার মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নারী মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩)। তিনি বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন রসুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) কে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

র‍্যাব জানায়, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি যৌথ আভিযানিক দল কুষ্টিয়া জেলার স্বস্তিপুর ভাদালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পাইকপাড়া নরেরকান্দি গ্রামের অটোচালক মিজানুর শেখের স্ত্রী ঝুনু আক্তারী গত ৩ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে পেঁয়াজ ও রসুন তুলতে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর দুপুরে স্থানীয়দের মাধ্যমে একটি পুকুরপাড়ের ঝোপে পলিথিনে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রসুন তোলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ঝুনু আক্তারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামীরা তাকে মারধর করে এবং লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহটি পাশের একটি পরিত্যক্ত পুকুরপাড়ের ঝোপে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৬, তারিখ ৪ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‍্যাব-৮ দ্রুত আসামী গ্রেফতারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

র‍্যাব জানিয়েছে, এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত থাকবে।

।রেব- ৮ আজ রবিবার রাজৈর থানায় আসামিকে হস্তান্তর করেন। আসামিকে আজ জেল হাজতে প্রেরণ করে।

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরের আমগ্রামে জমি জমার বিরোধে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, এরি জেরে হত্যার অভিযুক্তদের বসতবাড়িতে আগুন দিয়েছে ছাত্রজনতা। ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের আমগ্রাম মধ্যেপাড়ায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে, এবং অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

(২৪ মার্চ মঙ্গলবার) সকালে রাজৈরে সালিশ করার জন্য মজুমদারকান্দি নিজবাড়ি থেকে বের হন, একই উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া জামাই রাসেল কাজীর বাড়িতে যায় জাকির শেখ, জামাই রাসেলদের সাথে একই এলাকায় আব্দুল মজিদ খাঁ,র সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, এই বিরোধে কথা-কাটাকাটি হয়ে মজিদ খাঁ,র ছেলেদের সাথে এক পর্যায়ে তার ছেলেরা রাম দা, চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখকে গারের ডানদিকে ও পিঠে কোপ দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী ও মজুমদারকাদি এলাকার নুরুজ্জামান শেখ এর ছেলে। এঘটনার সংবাদ মজুমদারকান্দি ছড়িয়ে পরলে ছাত্রজনতা অভিযুক্তদের দুটি একতলা বাড়ি ও চারটি টিনের ঘর জ্বালায়ে দেয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম ঘটনা ব্যাপারে জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠাই।

মাদারীপুর

২৪/০৩/২৬

নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড
মাদারীপুরঃ মাদারীপুর শিবচর উপজেলা ভূমি অফিস হতে ফিরিয়ে দেওয়া নামজারির আবেদন টাকার বিনিময়ে পূণরায় অনুমোদন করিয়ে দিতে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে এক গ্রাহকের নিকট থেকে ধাপে ধাপে ২০ হাজার টাকা আদায়ের অপরাধে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত পৌরসভার এক ঝাড়ুদারকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

টাকা নিয়ে নেয় নোওয়াব আলী সরদার (৪৭)। পরে বিষয় টি সহকারি কমিশনার (ভূমি) শায়খা সুলতানা জানতে পারলে, সততা প্রমাণ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের আরশেদ আলী সরদারের ছেলে নোয়াব আলী সরদার আউটসোর্সিং কর্মী হিসেবে পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী পদে কর্মরত রয়েছেন। শামসুন্নাহার নামের এক নারী একটি সরকারী জমি নিজের নামে আদালতের একটি রায় নিয়ে নামজারির জন্য উপজেলা ভূমি কার্যালয়ে কিছুদিন আগে আসেন। ওই রায়ের বিরুদ্ধে মামলা হবে তাই নামজারি হবে না বলে উপজেলা ভূমি অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয়। তবে পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মী নোওয়াব আলী ওই নারীর সাথে আলাদাভাবে কথা বলে তাকে জানান এসিল্যান্ড আমাদের পৌরসভার প্রশাসক হিসেবে দায়ীত্ব পালন করছেন। তার সাথে আমার ভাল সম্পর্ক। এসিল্যান্ডকে টাকা দিলে নামজারি করিয়ে দেবে। ওই নারী নোওয়াব আলীর কথায় রাজী হয়ে যায়। ধাপে ধাপে নোওয়াব আলীকে শামসুন্নাহার ২০ হাজার টাকা দেয়। তবে বেশ কয়েকদিন অতিবাহিত হলেও নামজারি না হওয়ায় মঙ্গলবার শামসুন্নাহার বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার কাছে এসে নামজারির বিষয়টি জানতে চান। তখন নোওয়াব আলীর প্রতারনার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) বুঝতে পারেন। পরে ওই নারীকে দিয়ে ফোন করিয়ে আরো টাকা দেয়ার প্রলোভন দিয়ে নোওয়াব আলীকে উপজেলা ভূমি অফিসে এনে ঘটনার বিবরন শুনে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নোওয়াব আলীকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ওই জমিটির বিরুদ্ধে মামলা হবে তাই আপাতত নামজারি হবে না মর্মে আমরা গ্রাহককে জানিয়ে দেই। কিন্ত নামজারি করে দেয়ার কথা বলে আমার নাম ভাঙিয়ে পৌরসভায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত একজন পরিচ্ছন্নতাকর্মী তার কাছ থেকে টাকা নিয়েছিল। তাই ওই পরিচ্ছন্নতাকর্মীকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে।

সটঃ শাইখা সুলতানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শিবচর, মাদারীপুর।

৭.১.২৬

রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম
আকাশ আহম্মেদ সোহেল:মাদারীপুরের রাজৈরে সরকারি রাস্তার ইট তুলে নিতে বাধা দেওয়ায় এক নারী ইউপি সদস্য ও তার স্বামীর ওপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় রামদা এর কোপে তার স্বামী তোতা মাতুব্বরের ৩টি আঙুল কেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা দেয় হামলাকারীরা। পরে পুলিশ এসে তাদের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চরকান্দি দ্বারাদিয়া গ্রামে। এ ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী ইউপি সদস্য রেবেকা বেগম (৫০)। তিনি বদরপাশা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত জনপ্রতিনিধি। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

প্রধান অভিযুক্তরা হলেন, রাজৈর উপজেলার চরকান্দি দ্বারাদিয়া গ্রামের আলম মাতুব্বরের স্ত্রী কলি আক্তার (২১) ও বোন জামাই বক্কার বিশ্বাস (৪৫) এবং রাজৈর গোপালগঞ্জ গ্রামের লোকমান হাওলাদার (৪৫) ও তার ছেলে কাইয়ুম হাওলাদার (২২)।পুলিশ ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬ টার দিকে রাজৈর উপজেলার চরকান্দি দ্বারাদিয়া গ্রামে সরকারি প্রকল্পের টাকায় তৈরী রাস্তাটিকে নিশ্চিহ্ন করতে ইট তুলে নিয়ে যায় কলি, বক্কার, লোকমান ও তার ছেলে কাইয়ুমসহ তাদের স্বজনরা। এসময় তাদের বাধা দিতে গেলে বদরপাশা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রেবেকা বেগম (৫০) ও তার স্বামী তোতা মাতুব্বরের উপর হামলা চালানো হয়। এসময় রামদা দিয়ে কোপ দিলে তোতা মাতুব্বরের তিনটি আঙুল কেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও স্থানীয় প্রভাব খাটিয়ে আহতদের চিকিৎসা সেবা নিতে বাধা দেয় হামলাকারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য রেবেকা বেগম বাদি হয়ে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ইউপি সদস্যর স্বামী আহত তোতা মাতুব্বর বলেন, হামলাকারীদের রাম দায়ের কোপে আমার হাতের তিনটি আঙুল কেটে গেছে। হাসপাতালে গেলে সেখানেও আমাদের উপরে তারা আবারও হামলা করে। পরে পুলিশ এসে আমাদের রক্ষা করে ও চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এর উপযুক্ত বিচার দাবি করছি।

ভুক্তভোগী ইউপি সদস্য রেবেকা বেগম বলেন, সরকারি টাকায় তৈরী রাস্তার ইট তুলে নিয়ে যাচ্ছিল কলিসহ তাদের লোকজন। এসময় আমরা বাধা দেই। এজন্য ক্ষিপ্ত হয়ে তারা দলাবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং আমার স্বামীকে পিটিয়ে কুপিয়ে আহত করে। আমাকেও মারধর করে। এছাড়া আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। কিছু দিন আগে চাঁদা চেয়েছিল। না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। সরকারের কাছে সরকারি সম্পদ রক্ষা ও আমাদের উপর হামলার উপযুক্ত বিচার দাবি করি।

এ বিষয়ে অভিযুক্তদের মতামত জানার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। এছাড়া কাইয়ুম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাস্তার ইট তোলাকে কেন্দ্র করে ইউপি সদস্যর স্বামীকে মারধরের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাদের বাধা দেওয়া হয়। এসময় খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজৈরে শিক্ষার্থীকে হাতুড়িপেটা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ
রাজৈর (মাদারীপুর): মাদারীপুরের রাজৈরে ভিডিও ধারণ করায় জুবায়ের শেখ নামে এক কলেজ শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়জল খালাশী ও তার বাহিনীর বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে উপজেলার কুঠিবাড়ি গ্রামে এই বর্বরোচিত হামলা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে রাজৈরের আমবাগ কুঠিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে লাইজু বেগম ও নাদিরা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে লাইজু বেগম মুঠোফনের মাধ্যমে কল করে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়জল খালাশী ও তার সন্ত্রাসী বাহিনী কে ডেকে এনে নাদিরা ও তার পরিবারের ওপর দেশী অস্ত্রশস্ত্র দিয়ে  অতর্কিত হামলা চালায়।

এসময় জুবায়ের হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে নাসির শেখ নামে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। জুবায়ের বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আজ সোমবার রাজৈর ঈদগাহ মাঠে মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ভুক্তভোগী পরিবার রাজৈর থানায় ফয়জল খালাশীসহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ জানান, তদন্ত সাপেক্ষে আইনয়ানুক ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈরে খড়ের পালায় আগুন দিয়ে ৪ গরু চুরির অভিযোগ
আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরে ধানের খড়ের পালায় আগুন দিয়ে এক গরু ব্যাবসায়ীর ৪ টি গরু চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়াজেদ তালুকদার (৫৫) ও তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল উত্তর হোসেনপুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যাবসায়ী আনোয়ার খালাসি(৪০) একই গ্রামের মৃত আরসেদ খালাসির ছেলে। অভিযোগ জায়গা নিয়ে দ্বন্দ্বে জেরে এ ঘটনাটি ঘটানো হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

অন্যান্য অভিযুক্তরা হলেন, পার্শ্ববর্তী নেহাল মাতুব্বর (৩৭), ইমরান মাতুব্বর (৩৭), হৃদয় মাতুব্বর (২৫) ও বিজয় মাতুব্বর (২৪)। তারা ওয়াজেদ তালুকদারের লোক।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামে নিজ বাড়ির সামনের একটি জমি নিয়ে ওয়াজেদ তালুকদারের সাথে আনোয়ার খালাসি গংদের বিরোধ চলে আসছে। দুই পরিবারের মাধ্যে জমি নিয়ে এখনো মাদারীপুর আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা আনোয়ার খালাসির একটি ধানের খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় আগুন নেভাতে যাওয়ার সুযোগে গোয়াল ঘর থেকে ওয়াজেদ তালুকদার ও তার লোকজন ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে আগুনের তীব্রতায় খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর থানার পুলিশ।

ভুক্তভোগী আনোয়ার খালাসির বোন লাছুদা বেগম বলেন, রাতে আমার ভাইয়ের (আনোয়ার) ঘরে শুয়ে ছিলাম। হটাৎ আমার আরেক ভাইয়ের (সুজন খালাসি) বৌয়ের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি খ্যাড়ের পালায় আগুন জ্বলছে। এসময় সবাই মিলে আগুন নেভানোর কাজ ব্যস্ত থাকার সুযোগে গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে ওয়াজেদ তালুকদার ও তার লোকজন। তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে, তাই তারাই এই কাজ করছে।

এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে ওয়াজেদ তালুকদার বলেন, আনোয়ার ও আমাদের মধ্যে একটা জায়গা নিয়ে ঝামেলা আছে, মামলাও চলতেছে এটা সত্য। কিন্তু আগুন লাগা ও গরু চুরির বিষয়ে আমি কিছু জানিনা। আমি আগুন নিভানোয় ব্যস্ত ছিলাম।

রাজৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার
সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে রাজৈরে প্রবাসের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত দশটার দিকে রাজৈর থানায় যশোর থেকে তাদের আনা হলে রাজৈর থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ আরোও জানায়, মাদারীপুর আদাতলে পৃথক মামলায় এই দুই আসামী পলাতক ছিলো এদের মধ্যে জহিরুল ইসলাম সিলন খান (৪০) সিআর মামলার ৪২৫/২৩ এ পলাতক ছিলেন ও তার স্ত্রী নুর নাহার কনা (৩৪) সিআর ৯০/২৪ মামলায় অভিযুক্ত ছিলেন শনিবার যশোর জেলায় র‍্যাবের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা রাজৈর উপজেলার ইশিবপুরের আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম সিলন খান ও তার স্ত্রী একই এলাকার সাইদুল ইসলাম খন্দকারের মেয়ে নুর নাহার কনা।

ভুক্তভোগী এডভোকেট ইমন হোসেন জানান, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে বাইশ লাখ টাকা হাতিয়ে নেয় এরা, পরে আমাকে একুশ লাখ টাকার একটি চেক দেয়, সেই চেক দিয়ে মামলা দায়ের করলে র‍্যাব-৬ যশোরের সহযোগিতায় ও রাজৈর থানার অফিসার ইনচার্জের সহায়তায় এদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, প্রাথমিক ভাবে চার কোটি সত্রিশ লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি এখন এনসিপি নেতা!!
জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর জেলা এনসিপি সদস্য মেরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বানিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, পুলিশ দিয়ে হয়রানিসহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথপোকথনের ভিডিও কল রেকর্ড ও ছবি। মেরাজুলের এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্লাকমেইল করে টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ তুলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী নারী। এর আগে টাকা চুরি ও নারী কেলেঙ্কারি অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরাপর চারটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক পদ থেকে। বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট।

ফাঁস হওয়া ৬ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায়, এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা প্রকাশ করেন এনসিপির সদস্য মেরাজুল ইসলাম। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন তিনি। একপর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামের ফার্নিচার পলিস মিস্ত্রী সিরাজ বেপারীর ছেলে মেরাজুল ইসলাম। এক সময় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হিসেবে চাকরি করতেন তিনি। থ্রি-ডি ডিজিটাল স্কুল, ইকরা স্কুল, কিডস ইন্টারন্যাশনাল স্কুল ও মডেল স্কুল থেকে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ ও নারীদের কুপ্রস্তাব দেওয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অপরাধে বহিষ্কার করা হয় মেরাজুলকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর সুযোগ বুঝে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দেন মেরাজুল। ভাগিয়ে নেন মাদারীপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ। ধীরে ধীরে পরিচালনা শুরু করেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট। অবৈধ ড্রেজার বালু বিক্রিতে বাধা দেওয়ায় হামলার ঘটনাও ঘটান তিনি। বর্তমানে রাজৈর উপজেলার তাতিকান্দা, শংকরদী, হোসেনপুর ও পাইকপাড়াসহ বিভিন্ন নদী বেষ্টিত এলাকায় চলছে তার আধিপত্য।

এছাড়া গোপালগঞ্জ সদর থানায় মিথ্যা অভিযোগপত্রে নাম লিখে মামলার ভয় দেখিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে এনসিপি নেতা মেরাজুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে। নাম কাটানোর কথা বলে মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেস মিনার কাছে দাবি করে মোটা অংকের টাকা। ইতোমধ্যে ফেসবুকেসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা মেরাজুল ইসলামের পরকীয়ার অশ্লীল ভিডিও কল রেকর্ড ও কিছু অশ্লীল ছবি ফাঁস হয়েছে। এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগী নারীরা।

ভুক্তভোগী নারী লিখিত অভিযোগে জানান, এনসিপির সদস্য মেরাজুল মাদক ব্যবসা ও সেবন করেন। তার সঙ্গে ভুক্তভোগী নারীর দীর্ঘ ৩ বছর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ায়। এসময় তার বাসায় আসলে সুযোগ বুঝে ওই নারীর মোবাইল থেকে মেরাজুলের মোবাইলে গোপন ছবি নিয়ে যায়। পরে ব্লাকমেইল করে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর আবার ব্লাকমেইল করে টাকা দাবি করে এবং ওই নারীকে নানান জায়গায় যাওয়ার জন্য হুমকি দেয়। অতিষ্ট হয়ে সুষ্ঠু বিচার দাবিতে প্রথমে রাজৈর থানায় ও পরে সেনা ক্যাম্পে অভিযোগ দেন ভুক্তভোগী নারী।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী আরেক নারী জানান, তার সন্তান থ্রি-ডি ডিজিটাল স্কুলের (কিন্ডারগার্টেন) একজন শিক্ষার্থী। মেরাজুল ওই স্কুলের শিক্ষক থাকাকালীন সময় রাতে তার মোবাইলে কল দিতেন। একদিন বিরক্ত হয়ে ওই নারী তার বাবার কাছে ফোন ধরিয়ে দেন। পরে তার বাবা স্কুল কতৃপক্ষকে বিষয়টি জানালে তারা মেরাজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এ ব্যাপারে থ্রি-ডি ডিজিটাল স্কুলের পরিচালক আরিফুজ্জামান টিপু বেগ বলেন, আমাদের স্কুলের টাকা চুরি ও নারী ঘটিত কেলেঙ্কারি এই দুইটি প্রধান অপরাধের জন্য মেরাজুলকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে একই কার্যকলাপ করার অপরাধে পরাপর আরও তিনটি কিন্ডারগার্টেন স্কুল থেকেও তাকে চাকরিচ্যুত করেছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালে মেরাজুলকে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়৷ এই সুযোগে অভিভাবকদের কাছ থেকে টাকা তুলে নিজের কাছে রেখে দিতো এবং হিসাব রক্ষকের কাছ থেকে হিসাবের খাতা চুরি করে লিখে রাখতো। এভাবে প্রায় ৪০ হাজার টাকা চুরি করে। পরে ধরা পড়ে গেলে আমাদের হাতে-পায়ে ধরে মাফ চায় এবং আবার তাকে চাকরিতে নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আবারও একই কাজ করে। এছাড়া মেরাজুলের বিরুদ্ধে অভিভাবকদের বিভিন্ন নালিশ আসে৷ যেসব ছাত্র-ছাত্রীদের বাবারা প্রবাসে থাকতো, সেইসব মহিলাদের টার্গেট করতো এবং তার ফাঁদে কেউ পাঁ দিলে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতো।

রাজৈরের হোসেনপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেস মিনাকে মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন এনসিপির সদস্য মেরাজুল ও তার লোকজন। তিনি মোবাইল ফোনে ঘটনাটির সত্যতা জানালেও সাংবাদিকদের সামনে ভয়ে কথা বলতে রাজি হননি।

তবে একটি কল রেকর্ডে ইউপি সদস্য মোখলেস মিনাকে বলতে শোনা যায়, এনসিপির লোকজন একটা তালিকা করছে। যদি টাকা পয়সা দেই তাহলে সেই তালিকা থেকে নাম কাইটা দেবে, এইভাবে কথা বলে। গোপালগঞ্জের মামলায় নাম ঢুকাই দিতে চায়। মেরাজ এইগুলা নিয়ে বেশি করতেছে। তার সাথে আরও কয়েকজন আছে কিন্তু তাদের চিনি না। হেরা নাম দিয়া আবার কয় তোমরা কেউর কাছে এইসব বিষয় আলোচনা করবা না, এইটা যার যার পারসোনাল নাম্বার। চেয়ারম্যানের নাম ঢুকায় আমাগো দুই-একজন মাদবার আছে তাগো নাম ঢুকায়, একটা তালিকা কইরা ধান্দা খোজে। দিনতো এমন থাকবে না, আমাগো দিনও আসবে।

এ ব্যাপারে সকল অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলা এনসিপির সদস্য মেরাজুল ইসলাম বলেন, কিন্ডারগার্টেন স্কুল, নারীদের কুপ্রস্তাব, অবৈধ বালু ব্যবসা ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়গুলোর মধ্যে কোনটাই সত্য না। সব জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি কেউ বলতে পারে তাহলে আমি মেনে নেব। তবে ফাঁস হওয়া অনৈতিক সম্পর্কের ভিডিও রেকর্ডের বিষয়ে তিনি বলেন, আমার একটা ফোন হারাই গেছে। ওই ফোনে কি ছিল’ না ছিল’ তা আমি জানি না।

মাদারীপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজগর শেখ বলেন, এনসিপি দিন দিন বড় হচ্ছে। এখানে কিছু সুবিধা ভোগী লোক তার স্বার্থ উদ্ধারের জন্য যোগ দিচ্ছেন। তবে মেরাজের (মেরাজুল ইসলাম) বিরুদ্ধে যদি কোন অভিযোগ পাই, তাহলে কেন্দ্রকে অবগত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, এনসিপি নেতার বালু উত্তোলনকে কেন্দ্র করে এর আগে একটি মারামারির ঘটনা ঘটেছিল। বিষয়টি অবগত আছি। পাইকপাড়া থেকেও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। খবর পেলেই ব্যবস্থা নেবো। কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, মিথ্যা হয়রানির বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।