রাজৈর নিউজ Rajoir News » জাতীয়

ঢাকা-শিবচর-ভাঙ্গা-রাজবাড়ি রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন।। টিকিট কেটে রেলে উঠলেন রেলমন্ত্রী ও চীফ হুইপ !
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ পদ্মা পাড়ের শিবচর-ভাঙ্গা তথা ৫ জেলার মানুষের জন্য শনিবার নতুন সুখবর যুক্ত হতে হলো রেল যোগাযোগ ক্ষেত্রে। শনিবার দুপুরে নতুন একটি ভাঙ্গা কমিউটার ট্রেন উদ্বোধন করবেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও রেল মন্ত্রী জিল্লুল হাকিম। উদ্বোধনের দিন ট্রেনটি ১২টার দিক শিবচর স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর যায়। শনিবার বেলা ১২ টার দিক শিবচর স্টেশনের সামনে উদ্বোধক হিসেবে কমিউটার ট্রেনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সভাপতিত্বে এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেল মন্ত্রী ,চীফ হুইপসহ অতিথিরা টিকিট কেটে ট্রেনটিতে যান । সেখানে গিয়ে ফিতা কেটে বাশি বাজিয়ে ট্রেনটি ছাড়েন।

অনুষ্ঠানের উদ্বোধক চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ্একসময় এখানে ৭টি ফেরি পার হয়ে আসতে হতো। এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে দেশের সেরা মহাসড়ক এখানে হয়েছে। সরকারের ঢাকার অদূরে পরিকল্পিত নগরায়নের দিকে আমরা এগিয়ে নিচ্ছি এই এলাকা।

প্রধান অতিথি রেল মন্ত্রী জিল্লুল হাকিম বলেন , ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মান করা হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লাইনে আরো একটি নতুন কোচ ভাঙ্গা পর্যন্ত দেব আমরা। এ বছরের জুলাইয়ে যশোর পর্যন্ত রেললাইন চালু করা হবে।

উল্লেখ্য, এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন , পদ্মা স্টেশন পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে ৯টার মধ্যে ঢাকার কমলাপুর পৌছাবে। এরআগে এই ট্রেনটিই রাজবাড়ি থেকে ছেড়ে আসবে ভোর ৫টায়। সন্ধ্যা ৬টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারো একইরুটে ফিরে আসবে। কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা এই ট্রেনটিতে চড়ে স্বল্প খরচে বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনে শিবচর থেকে ভাড়া ২শ ৫টাকা, ভাঙ্গা থেকে ২শ ২৫ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। ৫ মে রবিবার থেকে কমিউটার ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে ৭টা ৩৮ মিনিটে শিবচর স্টেশন থেকে ও শিবচরের পদ্মা স্টেশন থেকে ৭টা ৪৯ মিনিটে ছেড়ে পদ্মা সেতু হয়ে সকাল ৯টার আগে ঢাকার কমলাপুর স্টেশন পৌছাবে। এই ট্রেনটি এরআগে ভোর ৫টায় রাজবাড়ি স্টেশন থেকে ছেড়ে সাড়ে ৫টায় ফরিদপুর পৌছে ভোর ৬টা ১৫ মিনিটে ভাঙ্গায় পৌছাবে। একইভাবে এই ট্রেনটি সন্ধ্যা ৬ টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ৭টা ১মিনিটে পদ্মা স্টেশন সন্ধ্যা, ৭টা ২৫ মিনিটে শিবচর স্টেশন পৌছে ভাঙ্গায় পৌছাবে ৮টায় ।এরপর ট্রেনটি রাত ৮টা ৩৮মিনিটে ফরিদপুর পৌছে রাত সাড়ে ৯টায় রাজবাড়ি পৌছাবে।

রাজৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আকাশ আম্মেদ হসোহেলঃ মাদারীপুরের রাজৈরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ,আনসার,ভিডিপি,ফায়ার সার্ভিস,সিভিল ডিফেন্সের সমম্বয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা,ওসি আসাদুজ্জামান হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

পদ্মা সেতুর পাশেই ১৫শ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজ উদ্বোধন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : শিবচর উপজেলায় ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট)-এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। অতিথিরা শিফট নির্মান তরুন প্রজন্মের জন্য বিশে^র সর্বাধুনিক প্রযুক্তির শিক্ষাক্রম ও গবেষনায় ভূমিকা রাখবে বলে দাবী করেন। এ সময় তাঁরা দূর্নিতী রোধে শিফট স্থাপনের জন্য জমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন ও ক্ষতিগ্রস্থদের এ এলাকাতেই চেক হস্তান্তরের সিদ্ধান্ত জানান। এতে ক্ষতিগ্রস্থদের মাঝে সন্তোষ বিরাজ করছে। এসময় আরো উপস্থিত ছিলেন আইসিটি সচিব মোঃ সামসুল আরেফিন, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম (যুগ্ম সচিব), মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম প্রমুখ। এর পর চীফ হুইপ, আইসিটি প্রতিমন্ত্রীসহ অতিথিরা উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেন। বিকেলে বাঁশকান্দি ইউনিয়নের আড়িয়াল খা নদে নৌকা বাইচ উদ্বোধন করবেন চীফ হুইপ।

সরেজমিনে জানা যায়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রযুক্তির বিকেএসপি হিসেবে পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) গড়ে তুলবে বাংলাদেশ হাইটেক পার্ক কত্তৃপক্ষ। “লার্নিং বাই ডুইং” বা “এক্সপেরিয়েনশিয়াল লার্নিং শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে লার্নিং কমিউনিটিভিত্তিক ইনোভেশন কালচার চর্চার পাশাপাশি দেশের প্রথম জিরো ওয়েস্ট ও এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ক্যাম্পাস হিসেবে শিফটকে প্রতিষ্ঠা করা হবে।চতুর্থ শিল্প বিল্পব মোকাবেলায় এখান থেকেই বিশ্ব বরেন্য প্রযুক্তিবিদ তৈরি হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। ৭০.৩৪ একর জমির ২০ একর জমিতে গড়ে তোলা হবে ভিশন ২০৪১ নামক ৪১ তলা বিশিষ্ট টাওয়ার । বাকিটায় গড়ে উঠবে শিক্ষাক্রম,গবেষনার জন্য ইনষ্টিটিউট। থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেপ্লেক্সসহ নান্দনিক অত্যাধুনিক সব সুবিধা। ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে ১৫ শ কোটি টাকার প্রকল্পটির কাজ।শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিতে যে সকল বিষয়ে গুরুত্ব প্রদান করা হবে সেগুলোর মধ্যে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, নিউরোটেকনোলজি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ রোবোটিক্স থিংস, ব্লক চেইন, ডেটা সায়েন্স, হাইপার অটোমেশন, টেকনোলজিক্যাল এথিক্স, বিহেভিয়ার এন্ড এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশন ও অন্ট্রাপ্রেনরশীপ অন্যতম। শিফটে ছয়তলা গবেষণা ভবন, চারতলা একাডেমিক ভবন, তিনতলা প্রশাসনিক ভবন, শিক্ষক-ছাত্রদের জন্য ডরমেটরি ভবন, ছয়টি বিশেষায়িত ল্যাব শিফটের আওতায় নির্মাণাধীন প্রধান অবকাঠামো। শিফটের পরিকল্পনা করা হয়েছে ভবিষ্যৎ প্রযুক্তিভিত্তিক পুরো বিশ্বের একটি একাডেমিক রোল মডেল হিসেবে।

ক্ষতিগ্রস্থরা বলেন, আমরা এখানে বসে চেক পাওয়ায় খুবই খুশি। এরফলে আমাদের যে ভোগান্তি বা দালালদের হয়রানি থেকে রক্ষা পাবো।

জেলা প্রশাসক মোঃ মারুফুর রশীদ খান বলেন, সকল ধরনের অভিযোগ থেকে মুক্ত রাখতে এ এলাকায় এসে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের চেক দেয়া হবে।

শিফটের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। যার চারটি মূল স্তম্ভ হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক ব্যবস্থা প্রণয়ন করে একটি স্মার্ট ইকোনমি তৈরি করা সম্ভব হবে। সরকারের সব কার্যক্রমে পেপারলেস অফিস বাস্তবায়নের মধ্য দিয়ে একটি স্মার্ট গভর্নমেন্ট তৈরি করা হবে। এসবের মাধ্যমে আমরা গঠন করবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি (সিফট)-স্থাপনের উদ্যোগ গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের এই অ লের মানুষ শিক্ষায় অত্যন্ত অনগ্রসর এবং বিদেশমুখী। এই অ লের তরুণ-তরুণীদের আইটিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা গেলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; এর ফলে দেশে থেকেই আমাদের তরুণ-তরুণীরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। এক্ষেত্রে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে এই এলাকার সন্তান হিসেবে আমি এবং আমার জনগণ পাশে আছি থাকবো।

জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষে রাজৈরে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরন
বিনয় জোরদারয়াঃ “ নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিতহয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকাল ১১ টায় এক বর্ণাঢ্যর‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন, মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে আছমত আলী খান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সহকারী কমিশনার(ভূমি) খাদিজা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ফজলুল হক ছলাকার প্রমুখ।

পদ্মা রেল সেতু ও রেল লাইন দিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে বড় ঋনী করলেন-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
শিব শংকর রবিদাসঃ ঢাকার সাথে দক্ষিনা লের পদ্মা পাড়ে রেল সংযোগ স্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বড় ঋনী করে দিয়েছেন বলে উল্ল্যেখ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরীক্ষামূলক রেল ট্রায়াল সম্পন্নের লক্ষে মঙ্গলবার ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে মাওয়া রেল স্টেশনে এসে রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি পৌছায়। পরে মাওয়া স্টেশনে রেল মন্ত্রীর প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীফ হুইপ এসব কথা বলেন। ভাঙ্গা স্টেশন থেকে ফিতা কেটে ৭ বগি বিশিষ্ট একটি আন্তঃনগর অত্যাধুনিক ট্রেনে উঠেন রেল মন্ত্রীসহ অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ফরিদপুর ৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, আব্দুস সোবাহান গোলাপ এমপি, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সকাল থেকেই রেলপথ সংলগ্ন এলাকাজুড়ে ছিল সাজ সাজ রব। এদিন দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে বিকেল ৩ টা ২০ মিনিটে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি। সেখানে এক প্রেস ব্রিফিং করেন রেলমন্ত্রী।

এসময় চীফ হুইপ আরো বলেন, আগে নৌপথে আমাদের যোগাযোগ ছিল। বঙ্গবন্ধুর সময় এ অ লের মানুষের স্বপ্ন ছিল সড়ক পথের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের পদ্মা সেতুর দাবী ছিল। পদ্মা সেতু দক্ষিনা লের মানুষের অর্থনৈতিক মুক্তির সেতু। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে রেললাইনের দাবীও আমরা কোনদিন করিনি। এটা আমাদের কখনো স্বপ্নও ছিল না। তাই আজকে যে রেল সংযোগ হয়েছে এটা আমাদের অর্থনৈতিক ও সামাজিক দুই দিকেই উন্নতি হবে।

নূর-ই-আলম চৌধুরী বলেন, দক্ষিনা লের মানুষের বিশাল একটি অংশ ঢাকায় বসবাস করে। তাদের ছেলে মেয়েরা ঢাকাতে পড়াশোনা করে। আজকে এই রেল সংযোগের কারনে তারা কিন্তু এলাকায় ফিরে আসবে। তাদের ছেলে মেয়েরাও কিন্তু বাড়িতে থেকেই ভাল প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে অনেক বড় ঋনী করে দিলেন। তিনি আমাদেরকে অনেক বড় একটি উপহার দিলেন।

এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার হবে পদ্মার পাড়ে -চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
শিব শংকর রবিদাসঃ চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতুর কারনে শিবচরের ভৌগলিক গুরুত্ব অনেক বেড়েছে। অনেক বড় বড় মেগা প্রকল্প এখানে শুরু হয়েছে। পড়াপাড়ের কাঠালবাড়িতে আন্তজার্তিকমানের বঙ্গবন্ধু কনভেশন সেন্টার নির্মান করা হবে। এটি হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসবে। এখানে আন্তজার্তিক মেলা হবে। দেশী বিদেশী ইভেন্ট ,মিটিং হবে নিয়মিত। শনিবার দুুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন শেষে ম্যানেজিং কমিটি, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় চীফ হুইপ এসব কথা বলেন। এদিন চীফ হুইপ কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ আরো বলেন, ধর্ম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। কিন্ত ইসলামের জন্য একমাত্র শেখ হাসিনাই কাজ করে। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিল। বিশ্বে অনেক ধনী মুসলিম দেশ বিলাসী জীবনযাপন করলেও ১০ লাখ রোহিঙ্গা মুসলমানকে একমাত্র শেখ হাসিনাই আশ্রয় দিয়েছেন। বিশ্বের ধনী দেশগুলো ইচ্ছে করলে এই ১০ লাখ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে থেকে কিছু অংশ মুসলিমদেরকে তাদের দেশে আশ্রয় দিতে পারতো। কিন্তু দেয়নি। আমাদের ছোট একটি দেশ তারপরও কিন্তু প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মুসলমানদের জন্য এত বড় কাজ কিন্তু আর কোন সরকার করার সাহস করেনি। তাদেরকে প্রতিদিন খাওয়াতে হচ্ছে, ঔষুধ দিতে হচ্ছে, তাদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা কিন্তু দিতে হচ্ছে। তাই ধর্ম নিয়ে অনেক সরকারই কথা বলেছে কিন্তু শেখ হাসিনা যেটা করেছে, বঙ্গবন্ধু যেটা করেছে সেটা কিন্তু অন্য কেউ করতে পারেনি।

নির্মানাধীন পদ্মা রেল সেতু পরিদর্শনে রেল মন্ত্রী , জুনেই ঢাকা-ভাঙ্গা রেল চালুর ঘোষনা
শিব শংকর রবিদাস: পদ্মা রেল সেতুতে রেল ট্রাক কার নিয়ে অগ্রগতি পরিদর্শন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরের পদ্মা স্টেশন থেকে মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা রেল ট্রাক কারে চড়ে পদ্মা রেল সেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ যান। পদ্মা সেতুতে রেল নিয়ে পরিভ্রমন করায় এসময় সবাইকে উৎফুল্ল দেখা যায়। এসময় তিনি কর্মরতদের ধন্যবাদ জানান। এসময় পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম ,প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদ প্রমুখ।

রেল মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। ভাঙা থেকে পদ্মা সেতু পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ভাগ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।

মন্ত্রী আরো বলেন, কাজ দিনরাত চলমান আছে, কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ কওে যাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।

এরআগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে করেন মন্ত্রী।