রাজৈর নিউজ Rajoir News » রাজৈর

প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের
রাজৈর নিউজ ডেস্ক: এক নারীকে ঘিরে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুই শ্রেণির পেশাজীবী—বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীরা। দিনের পর দিন একই ধরনের কৌশলে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

কথায় আছে, “চোরের দশ দিন, গৃহস্থের এক দিন।” গত রোববার এমনই একটি ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজারের স্বর্ণকার পট্টিতে ওই নারীকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে শাকিল নামে এক বাইক রাইডারকে সাড়ে ৩ হাজার টাকায় ভাড়া করে টেকেরহাটে নিয়ে আসেন লাবনী। বিকেল থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত বিভিন্ন স্বর্ণের দোকানে ঘোরাঘুরি করেন তিনি।

শাকিলের দাবি, ঢাকা থেকে আসার সময় লাবনী তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেন। স্বর্ণের দোকানে প্রবেশের আগে তাকে চিপস খেতে দেওয়া হয়। চিপস মুখে দেওয়ার পর মাথা ঝিমঝিম অনুভব করলে তিনি তাৎক্ষণিকভাবে চিপসটি ফেলে দেন। শাকিলের ভাষ্য, লাবনী এমন আচরণ করছিলেন যাতে আশপাশের মানুষ তাদের স্বামী-স্ত্রী মনে করেন।

পরবর্তীতে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় আট আনা এক রতি চার পয়েন্ট ওজনের এক জোড়া কানের দুল নিয়ে বের হয়ে যান লাবনী। বের হওয়ার সময় তিনি শাকিলকে দেখিয়ে বলেন, “উনি তো আছেন, আমি বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসছি।”

শাকিল জানান, তাকে অচেতন করতে না পারায় এমন কৌশল অবলম্বন করা হয়েছে বলে তার সন্দেহ হয়। তিনি নিজের বাইকের কথা চিন্তা না করে লাবনীর পিছু নেন। এ সময় লাবনী একটি ইজিবাইকে করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে শাকিলও দৌড়ে ইজিবাইকে উঠে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবনীকে হেফাজতে নেয়।

আগের ঘটনাতেও একই অভিযোগ

‘রাজৈর নিউজ’-এ লাবনীকে নিয়ে একটি প্রতারণার অভিযোগের সংবাদ প্রকাশের পর একজন ভুক্তভোগী তার সঙ্গে বিশ জুন ২০২৬ তারিখে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ফুটেজ পাঠান।

ভুক্তভোগী সোহেল যশোরের বাসিন্দা এবং জীবিকার তাগিদে ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, লাবনী তাকে ভাড়া করে ময়মনসিংহ নিয়ে যান। সেখানে একটি স্বর্ণের দোকানে প্রবেশের পর তাকে পানি পান করতে দেওয়া হয় এবং দীর্ঘ সময় ধরে স্বর্ণালংকার দেখার অভিনয় করেন লাবনী।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বাইক রাইডার অচেতন হয়ে পড়লে লাবনী তার ভ্যানিটি ব্যাগটি চেয়ারের ওপর রেখে মোবাইল ফোনে কথা বলতে বলতে দোকান থেকে বের হয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, একই ধরনের কৌশল ব্যবহার করে বাইক রাইডারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে স্বর্ণের দোকানকে লক্ষ্য করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজৈর থানাধীন সানেরপাড় এলাকার মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নারী মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩)। তিনি বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন রসুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই জমজ শিশু মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। এসময় হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত জমজ বোনের বাড়িতে গিয়েছিলাম। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আকাশ আহম্মেদ সোহেল

মাদারীপুর

২৫/০৬/২০২৬

রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের রাজৈরে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রাজৈর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেরাজ কাজীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী। এছাড়াও উপস্থিত ছিলেন মান্নান হাওলাদার, শাহারিয়ার ইমাম, বাদশা মীর, খায়ের হাওলাদার, নাসিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।

রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে
আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার পুরুষদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বন্যা রায় নামে এক নারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। এসময় মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য দিয়ে হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি পেতে পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, প্রায় দেড় মাস আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভুক্তভোগী প্রিতিস রায়ের পরিবারের সাথে বন্যা রায়ের পরিবারের কথা-কাটাকাটি হয়। পরে গত ২ জুলাই নিজের স্বামী নিতিশ রায়ের মাথা কেটে মাদারীপুর আদালতে মামলা দায়ের করেন বন্যা রায়। মামলায় নারীদের বাদ দিয়ে পলাশ রায় (৩০), কালু রায় (২৫), প্রিতিস রায় (৫০), জতিষ রায় (৪০), ক্ষিতিশ রায় (৪৫), জুয়েল রায় (১৮) সহ ৬ জনকে আসামি করা হয়। অভিযোগ রয়েছে, জমিজমা দখলের উদ্দেশ্যে এর আগেও বিভিন্ন সময় তর্কবিতর্ক সহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নটাখোলা গ্রামের একাধিক পরিবারের বিরুদ্ধে অন্তত ৪ টি হয়রানি মূলক মামলা করেছেন তিনি। বন্যা রায়ের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতোমধ্যে প্রতিবেশী ৩ টি হিন্দু পরিবার ভারত চলে গেছেন বলেও জানান ভুক্তভোগীরা। এসব হয়রানি মূলক মামলা থেকে মুক্তি পেতে পুলিশের সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। একই সাথে মামলাবাজ ওই নারীর বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পলাশ রায় বলেন, আমাদের জায়গা জাল দলিল করে নিয়ে গেছে নিতিশের বাবা। পরে সেই জায়গা আবার নিতিশ ও তার স্ত্রী বন্যার নামে দলিল করে দিয়েছে। বিষয়টি আমি জানার পর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছি। এরপর পর থেকে নিতিশ ও তার স্ত্রী বন্যা আমার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একাধিক বার ঝগড়া বাধিয়ে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। কিছুদিন আগে একটা ৩২৬ ধারার মিথ্যা মামলা করায় আমাদের প্রায় দেড় মাস পালিয়ে থাকতে হয়েছে। কারণ তারা ভূমিদস্যু। অন্যের জায়গা দখল করে খাওয়ার জন্য এগুলো করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের এ বিষয়ে কোন সমাধান পাইনি এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কোন ফলাফল হয়নি।

তিনি আরও জানান, বন্যা ও তার পরিবারের অত্যাচারে ৩ টি পরিবার ভারত চলে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদেরও এদেশ থেকে তাড়িয়ে দিয়ে চায়। তার জন্য গ্রামবাসী অতিষ্ঠ।

আরেক ভুক্তভোগী জতিষ রায় বলেন, বন্যা কথায় কথায় দা-কাঁচি নিয়ে কোপাতে আসে। আবার উল্টো মানুষের নামে মামলা দেয়। তার মিথ্যা মামলায় দেড় মাস আমি পালিয়ে ছিলাম। এই সুযোগে আমার জমির মাটি কেটে নিয়ে গেছে বন্যা ও তার পরিবার। তার মূল অস্ত্র হলো নারী নির্যাতন মামলা। আমি এর বিচার চাই।

প্রিতিস রায় বলেন, প্রশাসনের কাছে দাবি আমরা যেন মিলেমিশে সুষ্ঠু ভাবে এলাকায় বসবাস করতে পারি সেই ব্যবস্থা যেন তারা করে দেন। আমরা আর মিথ্যা মামলায় হয়রানি হতে চাই না।

এলাকার একাধিক নারীরা বলেন, তিনি (বন্যা) যা করে তা আমাদের নারী জাতির জন্য লজ্জাজনক। তার কোন ইজ্জত, মান, লজ্জা, স্বরম কিছুই নাই। মিথ্যা মামলা দেওয়ার জন্য নিজের কাপড় নিজেই টেনে ছিড়ে ফেলে পুলিশকে গিয়ে দেখায়। আর শুধু পুরুষদের মামলা দেয়। কোন নারীদের মামলা দেয় না। তার ব্যবসায়ী পুরুষদের মামলা দিয়ে হয়রানি করা। এর আগে আমাদের এলাকার ৩ টি পরিবারকে অত্যাচার করে ভারত পাঠাই দেছে। এখন যারা দেশে আছে তারাও শান্তিতে বসবাস করতে পারতেছে না। সে বলে আমি মামলা করলে আমার এক টাকাও লাগে না।

এ বিষয়ে জানতে চাইলে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ বলেন, কদমবাড়ি ইউনিয়ন বিটের এসআই ফারুকের সাথে যোগাযোগ করুন। তিনি ভাল বলতে পারবেন। তবে কদমবাড়ি বিটের উপপরিদর্শক (এসআই) ফারুককে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন
খোন্দকার রুহুল আমিনঃ মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ১২ জন মেম্বার ও শতাধিক কর্মী সমর্থকসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগদের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর।

বুধবার (৮ জুলাই) বিকালে হরিদসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে মৌখিকভাবে পদত্যাগ করেন।

একইসঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা ও সংরক্ষিত নারী আসনের মেম্বার শিরিন আক্তার ও বুড়ি বেগম। এসময় তাদের সাথে সমর্থন দেন শতাধিক কর্মী সমর্থকরা।

আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর তার বক্তব্যে বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামীলীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। বিএনপি সরকার চাইলে তাদের সাথে হয়ে কাজ করবো।’

তিনি আরও বলেন,‘আমাদের ঠাঁই দেয়ার মতো কেউ নাই। এছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সাথে ১২ জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন। বিএনপির সরকার চাইলে তাদের মাধ্যমে আমরা জনগণের সেবা করবো।

রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন রোববার ১১টায় রাজৈরের টেকেরহাট বন্দরে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উদ্যোগে র‍্যালি করেন তরুণ রক্তদাতারা। এরপরে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহঅনেকেই।

এসময় বক্তারা বলেন, এক সময় রক্তের অভাবে মানুষের মৃত্যু বরণ করতো। কিন্তু বর্তমানে তরুণ সমাজের সাহসী ভূমিকায় এমন ঘটনা আর ঘটছে না। তাই রক্তদানের মতো এমন মহৎ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ সমাজকে আরো উৎসাহিত করতে হবে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নইলে আগামীতে এসব তরুণরা আগ্রহ হারাবে।

আলোচনা সভা শেষে দুপুরে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে টেকেরহাট বন্দরে খালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়ার বাস ভবনে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া ও বর্তমান ইউপি সদস্য সাগর মিয়া সহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদানের সময় বিএনপির জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে অঙ্গিকার ব্যক্ত করেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া।

একাধিক রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান অনুসারী আওয়ামী লীগ নেতা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ-আলম মিয়া। তিনি খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি নিজেকে শাজাহান খানের ভাইগ্না পরিচয় দিতেন।

রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা-২০২৬ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার খালিয়া ইউনিয়নের সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খালিয়া সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি ও গনেশ পাগলের ভক্তবৃন্দ।

মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি অনুকুল মন্ডল, উপদেষ্টা বলরাম রায়, যুগ্ম সাধারন সম্পাদক কানাইলাল শিকারীসহ বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, কুম্ভের মেলা দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডও প্রাণচাঞ্চল্য লাভ করে। তাই দ্রুত মেলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন এলাকার ভূমিদস্যুখ্যাত নিখিল ঘরামী মেলা হলে এলাকায় মারামারি হতে পারে অভিযোগ এনে ৩ মে থানায় লিখিত দেয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ ৪ মনে ঘটনাস্থলে এসে মেলা বন্ধ করে দেয়।

মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘের ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় ভক্ত সংঘের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প,ঔষুধ তিরণ,সুপেয় জল,সরবত,বাতাসা,প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় আগত ভক্তদের প্রশংসা কুড়িয়েছে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখা। সেবা ক্যাম্পের উদ্বোধন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিপুল চন্দ্র বিশ্বাস।

জানা যায়,হিন্দু ধর্মাম্বলীদের শাস্ত্রমতে সত্য যুগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার,প্রয়াগ,উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে ভারতীয় মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। প্রায় দেড় শত বছর পূর্বে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ ১৩ জন সাধু ১৩ সের চাল,১৩টি কড়ি ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক রাতের মেলা হলেও এ মেলা চলে সপ্তাহ ব্যাপী। প্রায় ১৫ থেকে ২০ লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতি ঘটে এ কুম্ভমেলা বা কামনার মেলায়। বুধবার সকাল থেকেই দলে দলে জয় ডংকা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল ও জয়বাবা গনেশ পাগল ধ্বণি করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে ও পদব্রজে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন। খুলনা,বরিশাল,পিরোজপুর,ঝালকাঠি,পটুয়াখালী,সাতক্ষীরা,রাজশাহী,বগুড়া,চিটাগং,রংপুর,যশোর,খুল,ফরিদপুর,রাজবাড়ী,নারায়নগঞ্জ,েেগাপালগঞ্জ,গৌরনদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ আসে।এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত,নেপাল,শ্রীলঙ্কা ও অন্যান্য রাষ্ট্র থেকেও বহু ভক্তবৃন্দ আসে ঐতিহ্যবাহী এ কামনার মেলায়। এ মেলায় আসা হাজার হাজার সাধু সন্ন্যাসী ও আর ভক্তরা একতারা আর দোতারায় সুর দিয়ে সারা রাত মাতিয়ে তুলেন। আয়োজন করা হয় ছোট বড় অর্ধশতাধিক প্যান্ডেলে বাউল ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের। গভীর রাত পর্যন্ত চলে অর্ধ লক্ষাধিক ভক্তদের মধ্যে কয়েকটি ভক্তসেবা কমিটির প্রসাদ বিতরন।

মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের কার্যক্রম শুরু হয় ২৭মে বুধবার রাত থেকে।বৃহস্পতিবার সকাল থেকে হাজার হাজার আগত ভক্তদের মধ্যে সরবত,বিশুদ্ধ জল,বাতাসা(মিষ্টি) ও প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও অসুস্থ রোগীদের সেবায় ভক্ত সংঘের চারজন চিকিৎসক সকাল থেকে গভীর রাত পর্যন্ত সার্বক্ষণিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেন। ২৮মে বৃহস্পতিবার সকালে সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিপুল চন্দ্র বিশ্বাস। এছাড়াও সেবা ক্যাম্পে উপস্থিত হয়ে সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি ও প্রশংসা করেন বাংলাদেশের বিশিষ্ট ভাগবত পাঠক গোপীনাথ দাস ব্রহ্মচারী, মাদারীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বেদ্য নাদিম,মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক বেদানন্দ হালদার,মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল,গোপালগঞ্জের কর্ণ কুসুম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্মৃতি কণা বাকচী,কুম্ভমেলা কমিটির আহবায়ক জীবন বোস,কমিটির সাবেক সভাপতি মিরন বিশ্বাস, প্রণব বিশ্বাস,খুলনার লোক কবি আনন্দ সরকার, লোক কবি অপূর্ব লাল সরকার,শরীয়তপুরের বিশিষ্ট ব্যবসায়ী চন্দন দেবনাথ।

ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নিত্যানন্দ হালদারের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার বাগচীর অনুষ্ঠান সঞ্চালনায় সেবা ক্যাম্পে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুনিল বালা,সভাপতি শান্তি রঞ্জণ মন্ডল,সাংগঠনিক সম্পাদক পলাশ মল্লিক,সহপতি নিতাই সূত্রধর,উপদেষ্টা পল্টুরঞ্জন দোকানী,বিশিষ্ট সংগীত শিল্পী অনিমা বাইন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘে উপস্থিত লাখো ভক্তদের সেবায় ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মাদারীপুর জেলা শাখা যে অবদান রেখেছে,এতে সেবা প্রার্থীরা খুবই খুশি হয়েছেন। একটি অরাজনৈতিক ও ধর্মীয় সেবামুলক সংগঠন ভক্ত সংঘ আগামীতে আরো বেশি বেশি সেবামূলক কার্যক্রম পরিচলনা করবে এমনটাই প্রতাশা করেন বক্তারা।ভক্ত সংঘের শতাধিক সদস্য রাত দিন ২৪ ঘন্টা নিজেদেরকে সেবামুলক কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। ভক্ত সংঘের শিল্পীরা সারারাত ধর্মীয় সংগীতের মধ্যে দিয়ে ভক্তদের মাতিয়ে তুলেন।

এ মেলা উপলক্ষে প্রায় ৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি নানা রকমের দোকান। দেশ বিদেশ থেকে আসা এসব সাধু সন্ন্যাসী ও ভক্তরা ১০৮টি মন্দির দর্শন,প্রার্থনা,আরাধনা,পূজা-অর্চণা,ধর্মীয় সঙ্গীত,নৃত্য-বাদ্য বাজনা পরিবেশনের মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন। এ মেলা উপলক্ষে ৭ দিন পুর্ব থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসে দোকানিরা।বাঁশ বেতের শিল্প কারু কাজ খচিত গৃহস্থালী মালামাল,মৃৎ শিল্প বা মাটির তৈরী তৈজসপত্র,বাহারী মিষ্টি,দৃষ্টি আকর্ষনীয় খেলনা ও বাহারী প্রসাধণী পণ্য দিয়ে সাজিয়ে বসছে কমপক্ষে সহস্রাধিক বিভিন্ন ধরনের স্টল।তবে বেশী ভীড় জমে মিষ্টির দোকান ও হোটেলে।

মেলা কমিটির আহবায়ক জীবন বোস জানান,কুম্ভমেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মেলা কমিটির আহবায়ক প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানান। আহবায়ক আরো বলেন,অন্যান্য বছরের চেয়ে এ বছর বেশি ভক্তের উপস্থিতি হয়েছে।আনুষ্ঠানিকভাবে ৩০ মে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে। তারপরও ব্যবসায়ীরা কেউ দুই এক দিন থাকতে চাইলে সেটা তাদের ব্যাপার।