মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
ভ্রাম্যমাণ আদালত: রাজৈরের টেকেরহাটে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ মোটরসাইকেলের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত: রাজৈরের টেকেরহাটে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ মোটরসাইকেলের জরিমানা

Rajoir Mobile Court Pic(1)-14.11.2023

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে ৩টি মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ী, ২টি ঔষধের দোকান ও ৩টি মোটরসাইকেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের পাঁচতলার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা।
এসময় মৎস্য ও পশু খাদ্য আইনে অপরাধ অনুযায়ী উজ্জ্বল খানকে দুই হাজার, মো. ইউসুফ বেপারিকে ৭ হাজার, ইমরান আকনকে দুই হাজার, মেয়াদ উত্তির্ন ঔষধ ও লাইসেন্সের মেয়াদ না থাকায় এনামুল হককে দুই হাজার ও মন কুন্ডুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেলের কাগজপত্রসহ হেলমেট না থাকায় রাকিব সরদারকে দুই হাজার, শিফাত খানকে এক হাজার ও তামিম হাওলাদারকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক