বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজৈরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

Rajoir cut wound injured pic- 06.03.2024

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে সুমন বেপারী(২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুমন একই গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে ও পেশায় রাজমিস্ত্রী। এ ঘটনায় মূল অনিক খালাসি(১৮) ও রনি খালাসি(২৪)সহ সকল অভিযুক্তরা পলাতক রয়েছেন।
প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মাচ্চর গ্রামের আদারি খালাসির ছেলে অনিক খালাসির সঙ্গে সুমন বেপারীর দীর্ঘদিন আগে হাতাহাতি হয়। এ নিয়ে দুজনের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। বুধবার দুপুরে অনিকের বাড়ির পাশে একটি নির্মণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করতে যায় সুমন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে অনিক ও তার ভাই রনিসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সুমনকে ধাওয়া করলে সে একটি ঘরে গিয়ে জীবন রক্ষার চেষ্টা করে। সেখানে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক