সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
মাদারীপুর জেলার প্রবাসী অধ্যুষিত রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে উদ্বোধন করা হয়েছে উত্তরা ব্যাংক পিএলসি এর নতুন সিআরএম বুথ। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাজারের ব্যবসায়ী,ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফিউল ইসলাম, নির্বাহী মহাব্যবস্থাপক মোঃ নজমুল হুদা, মহাব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন এবং মহাব্যবস্থাপক মোঃ মাহাবুবের রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকেরহাট বন্দর এলাকার প্রবাসী ও সাধারণ গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা সহজলভ্য করতেই এই সিআরএম বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও সহজে নগদ জমা, উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নতুন এই সেবা চালুর ফলে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।