বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ

রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ

0

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে মোঃ নাদিম ফকির (৩২) নামে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি গ্রামে। এ ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ওই মৎস্যচাষী। তিনি একই গ্রামের আব্দুস সালাম ফকিরের ছেলে।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী নাদিম ফকির জানান, আমার চাচা জাহাঙ্গীর ফকির (৫০) ঘেরের (পুকুর) জমিতে ৪ ভাগের এক ভাগ ৩ বিঘা জায়গা পাবে। কিন্তু তিনি পুরোটাই নিতে চান। এ নিয়ে গত (১৬ এপ্রিল) মঙ্গলবার রাতে আমার বাবা-মায়ের সাথে ঝগড়া হয়েছিল। এ সময় তিনি বিভিন্ন হুমকি ধামকিও দেন। তখন আমি ঢাকা ছিলাম। পরে বুধবার (১৭ এপ্রিল) সকালে বাবা ঘেরে গিয়ে সব মাছ মরে ভেসে উঠেছে দেখে আমাকে জানান। কিন্তু কে বা কারা আমার এতো বড় ক্ষতি করেছে তা আমরা দেখিনি। তাই এ বিষয়ে অজ্ঞাতনামা আসামি করে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম কিন্তু মামলা নেয়নি পুলিশ। তাই আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি। আমি আইনের মাধ্যমে এ ঘটনার সুস্থ বিচার দাবি করছি।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ বলেন, থানায় অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনার সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক