রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

Untitled-1 copy

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) রাতে উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের শের আলম ভূইয়া দুই স্ত্রী কাজল বেগম (৩৫) ও খাদিজা বেগম (৩০)। তারা সম্পর্কে একে অপরের সতীন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিল কাজল ও তার সতীন খাদিজা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে কাজল বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আটক করে পুলিশ। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গাঁজাগুলো বরিশালে নিয়ে যাওয়ার জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে। পাচার করার আগেই আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আমরা ছোট ছোট অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক