বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
শিবচরে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীন বিএনপি নেতা ঠান্ডু চৌধুরীর জানাজায় মানুষের ঢল

শিবচরে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীন বিএনপি নেতা ঠান্ডু চৌধুরীর জানাজায় মানুষের ঢল

IMG_4303

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খলিলুর রহমান ঠান্ডু চৌধুরীর জানাজা শেষে মাদবরচরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এই প্রবীন রাজনীতিবিদের জানাজায় মানুষের ঢল নামে। তাকে একজনজর দেখতে দুরদুরান্তে থেকে অসখ্য মানুষ শরীক হয় জানাজায়। শক্রবার জুমার নামার শেষে বাহাদুরপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক বাহাদুরপুরের পীর মঞ্জিলের গদীনশীন পীর আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানের ইমামতিতে নামাজে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই প্রবিণ নেতা।

IMG_4302
তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি প্রথম শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুর ১ আসনে (শিবচর) প্রতিদ্ব›দ্বীতা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক ভাবে তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ফুসফুসে পানি জমে তিনি অনেক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।
এই নেতার নামাজে জানাজায় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, বিএনপি নেতা ইয়াজ্জেম হোসেন রোমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৬.১২.২৪

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক