মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
রাজৈরে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজৈরে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

IMG_4696

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ‘নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ’ এর দ্বিতীয় তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) সকাল ১২ টার সময় উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক আরিফুজ্জামান টিপু বেগের সভাপতিত্বে ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাতা আজগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আরেক প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম, রাজৈর থানা মসজিদের ইমাম তানভীর হেলাল, গ্রুপের এডমিন ও মডারেটর তামিম শেখ, নাঈম শেখ, আশিক ভট্টাচার্য্য, জহিরুল ইসলাম, সুমাইয়া ইসলাম, সাগর, মহসিন ফকির, ইব্রাহীম, জনি, জুয়েল, প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা বিনা টাকায় মানুষকে রক্তদান করি, বিনা স্বার্থে সকল মূর্মুর্ষ রোগীদের পাশে থাকার চেষ্টা করি। রাজৈর উপজেলায় কেউ যেন রক্তের অভাবে মারা না যায় আমরা সেই উদ্যোগ নিয়েছি। সকল রক্তদাতা ভাই ও বোনদের আমরা ধন্যবাদ জানাই। যারা আমাদের ডাকে মানুষের জীবন বাঁচাতে ছুটে আসেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া, ভালবাসা ও সহযোগিতায় আমাদের গ্রুপটি দাড়িয়ে আছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক