বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে খড়ের পালায় আগুন দিয়ে ৪ গরু চুরির অভিযোগ 

রাজৈরে খড়ের পালায় আগুন দিয়ে ৪ গরু চুরির অভিযোগ 

IMG_8656

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরে ধানের খড়ের পালায় আগুন দিয়ে এক গরু ব্যাবসায়ীর ৪ টি গরু চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়াজেদ তালুকদার (৫৫) ও তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল উত্তর হোসেনপুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যাবসায়ী আনোয়ার খালাসি(৪০) একই গ্রামের মৃত আরসেদ খালাসির ছেলে। অভিযোগ জায়গা নিয়ে দ্বন্দ্বে জেরে এ ঘটনাটি ঘটানো হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

অন্যান্য অভিযুক্তরা হলেন, পার্শ্ববর্তী নেহাল মাতুব্বর (৩৭), ইমরান মাতুব্বর (৩৭), হৃদয় মাতুব্বর (২৫) ও বিজয় মাতুব্বর (২৪)। তারা ওয়াজেদ তালুকদারের লোক।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামে নিজ বাড়ির সামনের একটি জমি নিয়ে ওয়াজেদ তালুকদারের সাথে আনোয়ার খালাসি গংদের বিরোধ চলে আসছে। দুই পরিবারের মাধ্যে জমি নিয়ে এখনো মাদারীপুর আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা আনোয়ার খালাসির একটি ধানের খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় আগুন নেভাতে যাওয়ার সুযোগে গোয়াল ঘর থেকে ওয়াজেদ তালুকদার ও তার লোকজন ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে আগুনের তীব্রতায় খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর থানার পুলিশ।

ভুক্তভোগী আনোয়ার খালাসির বোন লাছুদা বেগম বলেন, রাতে আমার ভাইয়ের (আনোয়ার) ঘরে শুয়ে ছিলাম। হটাৎ আমার আরেক ভাইয়ের (সুজন খালাসি) বৌয়ের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি খ্যাড়ের পালায় আগুন জ্বলছে। এসময় সবাই মিলে আগুন নেভানোর কাজ ব্যস্ত থাকার সুযোগে গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে ওয়াজেদ তালুকদার ও তার লোকজন। তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে, তাই তারাই এই কাজ করছে।

এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে ওয়াজেদ তালুকদার বলেন, আনোয়ার ও আমাদের মধ্যে একটা জায়গা নিয়ে ঝামেলা আছে, মামলাও চলতেছে এটা সত্য। কিন্তু আগুন লাগা ও গরু চুরির বিষয়ে আমি কিছু জানিনা। আমি আগুন নিভানোয় ব্যস্ত ছিলাম।

রাজৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক