সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে শিক্ষার্থীকে হাতুড়িপেটা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

রাজৈরে শিক্ষার্থীকে হাতুড়িপেটা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

Screenshot
Screenshot

রাজৈর (মাদারীপুর): মাদারীপুরের রাজৈরে ভিডিও ধারণ করায় জুবায়ের শেখ নামে এক কলেজ শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়জল খালাশী ও তার বাহিনীর বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে উপজেলার কুঠিবাড়ি গ্রামে এই বর্বরোচিত হামলা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে রাজৈরের আমবাগ কুঠিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে লাইজু বেগম ও নাদিরা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে লাইজু বেগম মুঠোফনের মাধ্যমে কল করে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়জল খালাশী ও তার সন্ত্রাসী বাহিনী কে ডেকে এনে নাদিরা ও তার পরিবারের ওপর দেশী অস্ত্রশস্ত্র দিয়ে  অতর্কিত হামলা চালায়।

এসময় জুবায়ের হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে নাসির শেখ নামে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। জুবায়ের বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আজ সোমবার রাজৈর ঈদগাহ মাঠে মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ভুক্তভোগী পরিবার রাজৈর থানায় ফয়জল খালাশীসহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ জানান, তদন্ত সাপেক্ষে আইনয়ানুক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক