বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম

মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম

7a8d991a-61b1-4928-bc8f-69c2f85b4501

টুটুল বিশ্বাসঃ“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মাদারীপুরের উদ্যোগে ২ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আত্ম-সমালোচনামূলক আলোচনা সভা “আত্ম-অনুসন্ধান”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব বিশ্বজিৎ বৈদ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিকুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: শহীদুল ইসলাম মুন্সীসহ সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও সমাজসেবার বিভিন্ন কার্যক্রমের উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আফজাল হোসাইন।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বেশ কিছু মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এর মধ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭৬ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। রাজৈর উপজেলার ১০ জন ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২টি অটোভ্যান এবং ৮টি চায়ের দোকান নির্মাণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। পাশাপাশি শহর সমাজসেবা কার্যালয়, মাদারীপুরের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ৩৪ জন উপকারভোগীর মাঝে মোট ১৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর, মাদারীপুর জেলার শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর মধ্য থেকে পাঁচজনকে শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন—
শ্রেষ্ঠ কর্মকর্তা (জেলা পর্যায়): জনাব আফজাল হোসাইন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাদারীপুর।
শ্রেষ্ঠ কর্মকর্তা (উপজেলা/মাঠ পর্যায়): বাদশাহ ফয়সাল, উপজেলা সমাজসেবা অফিসার, রাজৈর।
শ্রেষ্ঠ সমাজকর্মী (পুরুষ): আবুল হোসেন, পৌর সমাজকর্মী, ইউসিডি।
শ্রেষ্ঠ সমাজকর্মী (নারী): তানজিদা, কারিগরি প্রশিক্ষক, কালকিনি।
শ্রেষ্ঠ কর্মচারী (জেলা পর্যায়): আনোয়ার হোসেন মল্লিক, অফিস সহায়ক, জেলা সমাজসেবা কার্যালয়, মাদারীপুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনাই সরকারের প্রধান লক্ষ্য। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সমতা ও আস্থার ভিত্তি আরও দৃঢ় হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক