বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু

রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু

41bb9526-d477-4778-8072-b6b0150adbbd

টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি নিয়মিতভাবে চলমান থাকবে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে উপজেলার সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজকের কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই কেন্দ্র এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রগুলোতে আগেই টিকা সরবরাহ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা: মুহাম্মদ শামীম আকতার।
স্বাস্থ্য বিভাগ জানায়, যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে, তারাও বুস্টার ডোজ হিসেবে এই কর্মসূচির আওতায় পুনরায় একটি টিকা নিতে পারবে। টিকা গ্রহণের সময় শিশুদের টিকা কার্ড সঙ্গে আনার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হামের ঝুঁকি বেশি। সম্প্রতি সারাদেশে ৫০ জনের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা গ্রহণই হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক