সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

IMG_0730

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা-২০২৬ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার খালিয়া ইউনিয়নের সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খালিয়া সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি ও গনেশ পাগলের ভক্তবৃন্দ।
মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি অনুকুল মন্ডল, উপদেষ্টা বলরাম রায়, যুগ্ম সাধারন সম্পাদক কানাইলাল শিকারীসহ বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, কুম্ভের মেলা দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডও প্রাণচাঞ্চল্য লাভ করে। তাই দ্রুত মেলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন এলাকার ভূমিদস্যুখ্যাত নিখিল ঘরামী মেলা হলে এলাকায় মারামারি হতে পারে অভিযোগ এনে ৩ মে থানায় লিখিত দেয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ ৪ মনে ঘটনাস্থলে এসে মেলা বন্ধ করে দেয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক