বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজৈর থানাধীন সানেরপাড় এলাকার মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নারী মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩)। তিনি বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন রসুলপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।