বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

রাজৈরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

Rajoir online

বিনয় জোয়ারদারঃ ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু সাইদ (২২) নামে মিনি ট্রাকের হেলপাড় নিহত হয়েছে । রবিবার রাতে উপজেলার বাবনাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বাবনাতলা নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের সাথে টেকেরহাট থেকে মাদারীপুরগামী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মিনি ট্রাকের ড্রাইভার রাজৈর উপজেলার বৌলগ্রামের বাবুল মিয়ার ছেলে আবু মুছা (২৬) , হেলপাড় একই গ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ(২২) ও ব্যবসায়ী নড়াইল জেলার কালিয়া উপজেলার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫) গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আবু সাইদ মারা যায়। আবু মুছা বর্তমানে ফরিদপুর এবং আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি গোলাম রসুল জানান, এ পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সৌদিয়া বাসটিকে আটক করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক