শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
জানা যায়, ২০১৭ সালে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন ভ্যানচালক সেলিম শরীফ। পরে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধী বিদ্যালয়। ২০২০ সালে বিদ্যালয়ের নামে রাজৈর উপজেলার শাখারপাড়ে ২০ শতাংশ জমি কিনে শুরু করেন স্কুলের কার্যক্রম।

প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানান, শিশুদের আনন্দের সাথে আমাদেরও আনন্দ অনেক বেশি। তবে আমাদের রাস্তাটির অভাবে খুব সমস্যায় আছি। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম হয়। রাস্তাটা হলে খুব ভালো হতো।
শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ জানান, আমাদের ১৯ জন শিক্ষক কর্মচারী এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি ভ্যান চালিয়ে প্রতিষ্ঠানটি দাড় করেছি। তবে যদি রাস্তা এবং একটি ভ্যান হতো তাহলে খুবই ভালো হতো। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বাড়তো।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, একটি শিশুকে লালন পালন করাই খুব কষ্টকর। আর এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যারা লালন পালন করেন সেসব মায়েদের জানাই সালাম। এছাড়াও এই প্রতিষ্ঠানের স্বার্থে আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করবো।
উপ-সচিব (মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক) মোঃ নজরুল ইসলাম জানান, এখানে সমস্যাগুলো আমরা জেনেছি। এটা রাজনৈতিক ও সামাজিকভাবেই সমাধান করতে হবে। আমরা এ প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবো।