বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে পৌরভবনের পাশ থেকে ৮ জুয়াড়ি আটক

রাজৈরে পৌরভবনের পাশ থেকে ৮ জুয়াড়ি আটক

0

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার আলমদস্তা এলাকার রাজৈর পৌরসভা ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার মজুমদার কান্দির মোঃ আল আমিন মোল্লা(৩০), নাজির মোল্লা(৪০), কাওসার মোল্লা(৩৫), দক্ষিন রাজৈরের নিপ্পন মন্ডল(২৮), মানিক শেখ(২২), আলমদস্তার সুমন বেপারী(২৪), মেহেদী কবিরাজ(২২), সুমন শেখ(২১)। সোমবার (১৮ মার্চ) দুপুরে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন রাজৈর থানার পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, রবিবার রাতে রাজৈর বাসস্ট্যান্ডে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি পালন করছিলেন এস আই শেখ শাহজালাল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় রাজৈর পৌরসভা ভবনের পাশে মেহগনি বাগান থেকে ৮ জুয়াড়িকে আটক করেন তিনি। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৬০০ টাকা ও তাস সহ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক