শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরের কদমবাড়িতে রাতের আধারে দোকানঘর নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ

রাজৈরের কদমবাড়িতে রাতের আধারে দোকানঘর নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ

0

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে পেশি শক্তি ব্যবহার করে রাতের আধারে দোকান ঘর নির্মাণ করে মিউটেশনকৃত জায়গা দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অসিম সরকারের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ বুদ্ধদেব বিশ্বাস (৬০)। ঘটনাটি ঘটেছে উপজেলার কদমবাড়ি বাজার এলাকায়। এ ঘটনায় মাদারীপুর আদালতে দুইটি মামলা করেছে ভুক্তভোগী বৃদ্ধ বুদ্ধদেব।
মামলার নথি সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার ৫৯ নং আড়ুয়াকান্দি মৌজার এসএ খতিয়ান নং-৩৫, দাগ নং ৮৫৩ ও ৮৫৪ এর সর্বমোট ১.৩৩ একর ভ’মির মালিক সহদেব সরকার, শশীভ’ষন সরকার ও রতিকান্ত সরকারের ওয়ারিশদের কাছ থেকে মামলার বাদি বুদ্ধদেবের মা স্বর্ণলতা বিশ্বাস ১৯৭৯, ১৯৮২ ও ১৯৮৪ সালে ৫টি সাব কবলা দলিলে মোট ৪৪.৫০ শতাংশ জমি ক্রয় করে। পরে বি.আর.এস খতিয়ান ৯৮১ ও দাগ নং ২১১০ অনুযায়ী ৪৪ শতাংশ জমি বুদ্ধদেবসহ তাদের ৫ ভাইয়ের নামে দানপত্র দলিল করে দেয়। পরবর্তীতে ২০২২-২৩ সালে ১৩৩৮ খতিয়ানে তাদের ৫ ভাইয়ের নামে জমিটি মিউটেশন হয়। হঠাৎ মৃত নব কুমার সরকারের ছেলে অসিম সরকারসহ তার বংশীয় আরো ৫/৬ জন ওই জমির মধ্যে তাদের অংশ রয়েছে বলে দাবি করে এবং জোরপূর্বক দোকান ঘর নির্মাণের মাধ্যমে জমি দখল করেছে।
ভুক্তভোগী বৃদ্ধ বুদ্ধদেব বিশ্বাস জানান, আমাদের মিউটেশনকৃত জায়গায় জোর করে এক রাতে ৩টি দোকানঘর তুলেছে অসিম সরকার। ২০২৩ সালে আমি ১৪৪ ধারায় মামলা করেছিলাম। এখন আবার আরেকটি দোকান ঘর নির্মাণ করায় আদালতে মামলা করেছি। সরকারের কাছে আমার দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভ’মি দস্যুদের উচ্ছেদ করে আমার জায়গা যেন আমাকে বুঝিয়ে দেয়া হয়।
মামলায় অভিযুক্ত অসিম সরকার জানান, বুদ্ধদেবের যেখানে কবলা সেখান দিয়ে নিবে। কিন্তু তিনি তা মানতেছে না। যে জায়গার উপর ঘর তুলেছি সেই জায়গা আমার না হলে ঘর ফেলে দেব।
এ বিষয়ে মাদারীপুর আদালতের আইনজীবী শরীফ মোহাম্মদ সাইফুল কবির বলেন, আদালতের নির্দেশে জমিটি সরজমিনে তদন্ত করা হয়েছে। আমরা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক