বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু, আটক-১

রাজৈরে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু, আটক-১

IMG_4227

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে হোলসিম কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় লায়লী বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শানেরপাড়-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার ইশিবপুর ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে। নিহত লায়লী একই উপজেলার শাখারপাড় গ্রামের জয়নাল শেখের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক জিয়াউল হককে(৪৭) আটক করেছে রাজৈর থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোলসিম কোম্পানির সিমেন্ট ভর্তি একটি ট্রাক রাজৈর থেকে শ্রীনদী যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ইশিবপুর ব্রিজের উপর উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে চলে আসে। এবং ট্রাকটির পিছনে থাকা শ্রীনদীগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ইজিবাইকের যাত্রী লায়লী বেগম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডা. আমিনা নুসরাত তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ চালক জিয়াউল হককে(৪৭) আটক করে রাজৈর থানা পুলিশের হেফাজতে দেয় স্থানীয়রা।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ঘাতক ট্রাক চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ট্রাকটিও থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক