বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে যুব সংগঠনের শীতবস্ত্র বিতরণ

রাজৈরে যুব সংগঠনের শীতবস্ত্র বিতরণ

IMG_4739

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: সারাদেশে জেকে বসেছে শীত। মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ। সারাদিনেও রোদের আলোর দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় কাপছে সাধারণ মানুষ। এমন সময় মানবতার ফেরিওয়ালা হয়ে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন মাদারীপুরের রাজৈর উপজেলার তাঁতীকান্দা যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার (৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতীকান্দা গ্রামের প্রবাসীদের সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে খুশি হন অসহায় মানুষ ও স্থানীয়রা।
এসময় হোসেনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও তাঁতীকান্দা যুব সংগঠনের পরিচালক মহসিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ও টেকেরহাটের পীরজাদা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ অতিথি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আহমেদ আকন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, নায়েবে আমীর নজরুল ইসলাম খান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ, হোসেনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইসরাফিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।হোসেনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও তাঁতীকান্দা যুব সংগঠনের পরিচালক মহসিন ফকির বলেন, প্রচন্ড এই শীতে কষ্টে থাকা শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে আমাদের এ আয়োজন। তাঁতীকান্দা গ্রামের প্রবাসী যুবকদের আর্থিক সহযোগিতায় আমরা শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল দিতে পেরেছি। শীতার্ত মানুষের পাশে দাড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি। এভাবেই যেন সব সময় গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক