বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
লিবিয়া থেকে ইটালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে বোট ডুবি। রাজৈরের ৪ জনের সলিল সমাধি, ৯ জন নিখোঁজ

লিবিয়া থেকে ইটালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে বোট ডুবি। রাজৈরের ৪ জনের সলিল সমাধি, ৯ জন নিখোঁজ

photo-output

বিনয় জোয়ারদারঃ লিবিয়া থেকে ইটালী যাওয়ার পথে বোট ডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার ৪ জনের সলিল সমাধি হয়েছে। এছাড়াও ৯ জনের নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। নিহতরা হল গোবিন্দপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ(১৯), আক্কাস আকনের ছেলে আবুল বাসার আকন (২৮), মজুমদারকান্দি গ্রামের হালিম হাওলাদারের ছেলে সুজন হাওলাদার ও শাখারপাড় গ্রামের ফারুক মোল্যার ছেলে সজিব মোল্যা (৩১)। এছাড়াও নিখোঁজ রয়েছে ৯ জন।

সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার মজুমদারকান্দি গ্রামের মনির দালালের মাধ্যমে ১৬ লক্ষ টাকা এবং মুকসুদপুর উপজেলার বাবলাতলা গ্রামের রফিক দালালের ১৪লক্ষ টাকা চুক্তিতে ২ মাস আগে বাড়ী থেকে বের হয়ছিল এরা। ২৪ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে লিবিয়ার বেনগাজী থেকে গেম দেওয়া হয়েছিল এদের। ২ফেব্রুয়ারী রবিবার পরিবারের লোকজনের কাছে ফোনে এবং ফেসবুকে ছবি দেখে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
নিহত ইনসানের বাবা ফিরোজ শেখ জানায়, মনির দালাল সমস্ত টাকা নিয়ে আমাদের দেওয়া কথা রাখে নাই। ত্রিপোলী থেকে গেম দেওয়ার কথা থাকলেও বেনগাজী থেকে গেম দেয়। কাঠের বোটে গেম দেওয়ার কথা থাকলেও প্লাষ্টিকের বোটে গেম দেয়। একারনেই আমার ছেলের করুন পরিনতি। আমি মনির দালালের বিচার চাই।
নিহত বাসার আকনের ভাই বাচ্চু আকন জানান, আমার ভাই দেড় বছর আগে ১৪ লক্ষ টাকা চুক্তিতে মহেন্দ্রদী গ্রামের স্বপন দালালের মাধ্যমে কৃষি ভিসায় যাওয়ার চুক্তি হয়। পরে সে নিতে অপারগ হলে বাধ্য হয়ে লিবিয়া দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। লিবিয়া নিয়ে যাওয়ার পর সে গেম দিতে পারে নাই। পরে মনির দালালের মাধ্যমে নতুন করে চুক্তি করে আমার ভাই এবং ভাগ্নে টিটু হাওলদারকে পাঠানোর সিদ্ধান্ত হয়। ২৪ ডিসেম্বর শুক্রবার গেম দিয়েছিল। এখন পর্যন্ত ভাইয়ের মৃত্যুর খবর পেলেও ভাগ্নের কোন সন্ধান পায়নি। তবে দালাল আজ রবিবার ভয়েস মেসেজ দিয়ে জানিয়েছে ধৈর্য্য ধরেন। আল্লাহর কাছে দোয়া করেন ১৭ জন চিকিৎসাধীন এবং ৩ জন পুলিশের কাছে আটক আছে। দেখা যাক কি হয়।
অপর নিহত সুজন হাওলাদারের শ্যালক তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ভগ্নিপতির খারাপ খবর পেলেও আমার ভাই কুদ্দুস বেপারীর কোন খবর পায়নি। অন্যান্য নিখোঁজ সুন্ধিকুরি গ্রামের নিবারন কীর্তনিয়ার ছেলে আশিষ কীর্তনিয়া (২৬), নারায়ন বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস(২৪), মহি বাড়ৈর ছেলে সাগর বাড়ৈ,বৌলগ্রামের অপেন কীর্তনিয়ার ছেলে নিপুন কীর্তনিয়া(২২), চিত্ত সরদারের ছেলে অনুপ সরদার (২৩), মজুমদারকান্দি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে অহিদুল হাওলাদার (২৫) এবং মোল্লাকান্দি গ্রামের ইস্রাফিল বেপারীর ছেলে মারুফ বেপারীর (১৮) নিখোঁজের খবর পারিবারিকভাবে জানা গেছে।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, থানায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক