মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে শেখ মো. বিলাল হোসাইন নামে রেজিষ্ট্রেশন বিহীন এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের নজরুল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. রইচ আল রেজুয়ান। এসময় তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত রাজৈর উপজেলার বিভিন্ন বাজারে ৬ মাস ও এক বছরের কোর্চ শেষ করেই ডাক্তারি চেম্বার পরিচালনা করে আসছেন কিছু অসাধু ব্যক্তি। তারা একচাটিয়া ভাবে নারী, শিশু, বৃদ্ধদের ভুল চিকিৎসা দিয়ে ঔষধ লিখে থাকেন। যার কারণে নিজের অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। মাঝে মাঝে ঘটছে প্রাণহানির মতো ঘটনা।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. রইচ আল রেজুয়ান বলেন, তার কোন রেজিষ্ট্রেশন নাই। যদি রেজিষ্ট্রেশন থাকতো তাহলে সে কিছু ঔষধগুলো লেখার অনুমতি পেতো। কিন্তু তা না লিখেও অন্য এন্টিবায়োটিক ঔষধ লিখেছেন। এজন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সে আবারও যদি একই কাজ করে তাহলে সরাসরি জেল হবে। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।