বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঢাকা পোস্টকে জানান, বাজিতপুরে দীর্ঘদিন যাবত একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার সহ তাদের লোকজন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়। এসময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।
তিনি আরও জানান, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যবহারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেন মাদক না থাকে।