বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রান্না ঘরের আড়ার সাথে ঝুলছিল প্রথম শ্রেণীর ছাত্রীর মরদেহ

রান্না ঘরের আড়ার সাথে ঝুলছিল প্রথম শ্রেণীর ছাত্রীর মরদেহ

IMG_6508

জেলা প্রতিনিধি, মাদারীপুর: বিয়ের অনুষ্ঠানে খেতে যাবে পরিবারের সদস্যরা। এমন সময় বাড়ির পাশের রথযাত্রার মেলায় যাওয়ার বায়না ধরে ছোট শিশু। শত বুঝালেও বিয়ে বাড়িতে যেতে নারাজ সে। একপর্যায়ে হাতে কিছু টাকা দিয়ে একা বাড়িতে রেখেই চলে যায় মা। কয়েক ঘন্টা পর বাড়িতে এসে রান্না ঘরের দরজা খুলতেই দেখে আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থা ঝুলছে মেয়ের মরদেহ।
ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে। নিহত শিশু রাখি মজুমদার(৬) ওই গ্রামের ফার্নিচার শ্রমিক শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা গেছে। শনিবার (৫ জুলাই) রাতে মরদেহটি উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি রহস্যজনক বলছেন পুলিশ। নিহতের স্বজন কালীদাস মজুমদার জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে এলাকার একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যায় রাখির পরিবারের লোকজন। পরে ফিরে এসে রান্না ঘরের দরজা খোলে রাখির মা। এসময় তাকে রান্নাঘরের চালের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পায়। দ্রুত গলার ওড়না খুলে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে জানায়। পরে মরদেহ বাড়িতে এনে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, সবাই চেয়েছিল বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে বাড়ির পাশের রথযাত্রার মেলায় যাবে। কিন্তু রাখি বায়না ধরেছিল দুপুর বেলাই মেলায় যাবে। কিছুতেই বিয়ে বাড়িতে যেতে রাজি হচ্ছিল না। তাই মেলায় যাওয়ার জন্য রাখিকে কিছু টাকা দিয়ে সবাই বিয়ে বাড়িতে চলে গিয়েছিল। রাখির বাবা ঢাকায় থাকে এবং সেখানেই ফার্নিচার তৈরির কাজ করে। খবর শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঢাকা পোস্টকে জানান, ঘটনাটি সন্দেহজনক। তাই খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট হাতে পেলে শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক