বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরে শতবর্ষী একটি বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ দুটি ভবন ঝুকিপূর্ণ নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যা: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যা: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

photo-output

টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুরে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রী লামিয়া আক্তার হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় পাইকপাড়া ইউনিয়নের পাকা সড়কের উপর  বৈরাগী বাজারে মানবিক সেবা ফাউন্ডেশন এই মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেন এলাকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল মাসুম, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, ৫নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ সেন্টু মিয়া, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, “এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজব্যবস্থা, নৈতিকতা ও নারীর নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমাদের কন্যাশিশুরা আজ নিরাপদ নয়, লামিয়ার মতো নিষ্পাপ শিক্ষার্থী এভাবে খুন হওয়া মেনে নেওয়া যায় না।”
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, প্রশাসন যদি চিহ্নিত খুনিদের দ্রুত আইনের আওতায় না আনে, তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, কাশিমপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার (১৫) গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এর সঙ্গে স্থানীয় কোনো দুর্বৃত্ত চক্র জড়িত থাকতে পারে। তারা এই ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।নিহত লামিয়া আক্তার ওই গ্রামের মিজানুর মোল্লার মেয়ে এবং পার্শ্ববর্তী নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক