মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ 

রাজৈরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ 

IMG_8616

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে জোরপূর্বক বিবাদমান জায়গার ৭০ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসাদুল মিনার বিরুদ্ধে। সোমবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় প্রতিবাদ জানিয়ে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এক সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য মোখলেস মিনা। অভিযোগ বিআরএস রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকলেও ৬ শতাংশ ক্রয় করে ২৩ শতাংশ জায়গা দখলে নিয়েছে প্রভাবশালী আসাদুল, বাধা প্রদান করায় দেয়া হচ্ছে হুমকি। ভুক্তভোগী মোখলেস একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তাতিকান্দা গ্রামের মৃত আব্দুর রহমান মিনার ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য মোখলেস মিনা জানান, রাজৈর উপজেলার তাতিকান্দা গ্রামে নাগরদী মৌজায় ৪৪৯৯ দাগে ২৩ শতাংশ জায়গা পৈতৃক সূত্রে আমার বাবা আব্দুর রহমান মিনাসহ চাচা ও ফুফুরা ভোগ করে আসছিলেন। বর্তমানে তাদের মৃত্যুর পর আমরা ওয়ারিশ সূত্রে ভোগদখলে আছি। আমার বাবা-চাচারা ২ ভাই ও ফুফুরা ৩ বোনসহ মোট ৫ ভাই-বোন ছিলেন। কিন্তু ভুলক্রমে আমার ফুফু ৪ জন দেখিয়ে ৬ ভাই-বোন উল্লেখ করে একটি বিআরএস রেকর্ড হয়। যার খতিয়ান নং ১৯৪। এই রেকর্ডে আমাদের ফুফু হিসেবে প্রতিবেশী রবেজান বিবির নাম আসে। পরে রবেজান বিবি মারা যাওয়ার সুযোগে গত প্রায় দেড় বছর আগে তার ছেলে-মেয়েরা স্থানীয় প্রভাবশালী আসাদুল মিনার কাছে বিবাদমান ৪৪৯৯ দাগে ৬ শতাংশসহ বিভিন্ন দাগ থেকে মোট ২৪ শতাংশ জায়গা বিক্রি করে। যার পুরো ভোগ দখল দেখানো হয়েছে ৪৪৯৯ দাগে। যে কারণে আমাদের গাছ কেটে নিয়ে পুরো জায়গাটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আসাদুল।
তিনি আরও বলেন, ভুল রেকর্ড দেখে গত ৪ বছর আগে আমার বাবা আব্দুর রহমান মিনা বাদি হয়ে মাদারীপুর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন। মামলাটি এখনো চলমান। বাবা-চাচারা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশগণ মামলা চালাচ্ছি। কিন্তু আসাদুল মিনা জায়গা পাবেনা জেনেও তার লোকজন দিয়ে জোরপূর্বক আমাদের ৭০ টি গাছ কেটে নিয়ে গেছে। পরে প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হয়। বর্তমানে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আসাদুল ও তার ক্যাডার বাহিনীর ভয়ে এলাকায় শান্তিতে থাকতে পারছি না। পুলিশ ও প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক