সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ

পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ

photo-output

রাজৈর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ১ বছর সাজাপ্রাপ্ত আসামি মো.সেন্টু মাতুব্বর (৪২)। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা এবং মোসলেম মাতুব্বরের ছেলে। জানা গেছে, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার একটি মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলার একটি তেলের পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে আরও কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। এদের মধ্যে রয়েছে—কোদালিয়া বাজিতপুর গ্রামের শাজাহান মৃধার ছেলে মুন্না মৃধা (নারী ও শিশু নির্যাতন মামলার আসামি), উত্তর হোসেনপুর গ্রামের আজিজুল খালাসীর ছেলে হাবিব খালাসী, একই গ্রামের রব শেখের ছেলে রানা শেখ, শংকরদী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রাতুল মিয়া ও শহিদুল ইসলাম এবং দুর্গাপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গিয়াস উদ্দিন।
গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক