মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুরের রাজৈর উপজেলা উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোট ঘরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে দুপুর ১২টা পর্যন্ত। “আর্ত মানবতার সেবায়” স্লোগানকে সামনে রেখে প্রতি মাসেই এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইশিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রবাসীগণ ও এলাকার যুব সমাজের উদ্যোগে এই মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। বিভিন্ন ধরনের রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতি মাসেই এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন শহিদুল ইসলাম (লাভলু), আতিয়ার রহমান শেখ, মোঃ সাইফুল ইসলাম (টিপু), মোঃ শওকাত হোসেন, দেলোয়ার মাস্টার, মোঃ সিরাজ মীর ও মোঃ কালাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ৩নং ওয়ার্ডের প্রবাসী ও যুবসমাজের সদস্যরা।
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে এলাকাবাসী ও রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “এ ধরনের সেবামূলক কার্যক্রম প্রতি মাসে চালিয়ে গেলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।”