রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার খলনায়ক- শিবচরে নির্বাচনী জনসভায় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার খলনায়ক- শিবচরে নির্বাচনী জনসভায় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

0

শিবচর প্রতিনিধিঃ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন- ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যায়, ক্ষমতা দেখানো যায়। জোর করে মানুষকে শাষন করা যায়। কিন্তু আস্থা ভালবাসা না থাকলে কোন কিছুই করা যায় না। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার খলনায়ক। আজকে তার দলের কি অবস্থা । জোর করে ক্ষমতায় গিয়েছিল। সেনাবাহিনী দিয়ে দেশ পরিচালনা করেছিল। মুক্তিযোদ্ধা সেনাবাহিনীসহ অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। আজ তার দল এমন এক অবস্থায় চলে গেছে যে নির্বাচন করার সাহস নাই। বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরের বাশকান্দির বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় মাদারীপুর-১(শিবচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদ মল্লিক, সাধারন সম্পাদক রিপন মাদবর প্রমুখ। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চীফ হুইপ বাশকান্দি ইউনিয়নের গোলাম মাওলার বাড়ি, গাড়ির হাট পথসভা, বাবুর হাট, নূর মোহাম্মদ মল্লিকের বাড়ি ও রিপন মাদবরের বাড়ি গনসংযোগ করেন। বিকেলে কাঠালবাড়ি ইউনিয়নের হোসেন হাওলাদারের বাড়ি গনসংযোগ ও চরচান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন।

চীফ হুইপ আরো বলেন, এরশাদ সাহেবের কথা চিন্তা করেন কিভাবে ক্ষমতার দাপট দেখিয়েছিল। ১৯৮৬ সালের নির্বাচনের কথা চিন্তা করেন। কিভাবে উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগনের রায়কে তারা পরিবর্তন করে দিয়েছিল। ১৯৮৬ সালের নির্বাচনে তখনকার জাতীয় পার্টির প্রার্থী নিজের ড্রাইভারকে হত্যা করে সেনাবাহিনী দিয়ে আমার পিতাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল। আজকে তাদের কি অবস্থা দেখেন। আজকে এরশাদের ভাই এরশাদের বৌ ও ছেলেকে মনোনয়ন দিচ্ছে না।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক