বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড

নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড

Screenshot
Screenshot

মাদারীপুরঃ মাদারীপুর শিবচর উপজেলা ভূমি অফিস হতে ফিরিয়ে দেওয়া নামজারির আবেদন টাকার বিনিময়ে পূণরায় অনুমোদন করিয়ে দিতে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে এক গ্রাহকের নিকট থেকে ধাপে ধাপে ২০ হাজার টাকা আদায়ের অপরাধে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত পৌরসভার এক ঝাড়ুদারকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

টাকা নিয়ে নেয় নোওয়াব আলী সরদার (৪৭)। পরে বিষয় টি সহকারি কমিশনার (ভূমি) শায়খা সুলতানা জানতে পারলে, সততা প্রমাণ পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের আরশেদ আলী সরদারের ছেলে নোয়াব আলী সরদার আউটসোর্সিং কর্মী হিসেবে পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী পদে কর্মরত রয়েছেন। শামসুন্নাহার নামের এক নারী একটি সরকারী জমি নিজের নামে আদালতের একটি রায় নিয়ে নামজারির জন্য উপজেলা ভূমি কার্যালয়ে কিছুদিন আগে আসেন। ওই রায়ের বিরুদ্ধে মামলা হবে তাই নামজারি হবে না বলে উপজেলা ভূমি অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয়। তবে পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মী নোওয়াব আলী ওই নারীর সাথে আলাদাভাবে কথা বলে তাকে জানান এসিল্যান্ড আমাদের পৌরসভার প্রশাসক হিসেবে দায়ীত্ব পালন করছেন। তার সাথে আমার ভাল সম্পর্ক। এসিল্যান্ডকে টাকা দিলে নামজারি করিয়ে দেবে। ওই নারী নোওয়াব আলীর কথায় রাজী হয়ে যায়। ধাপে ধাপে নোওয়াব আলীকে শামসুন্নাহার ২০ হাজার টাকা দেয়। তবে বেশ কয়েকদিন অতিবাহিত হলেও নামজারি না হওয়ায় মঙ্গলবার শামসুন্নাহার বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার কাছে এসে নামজারির বিষয়টি জানতে চান। তখন নোওয়াব আলীর প্রতারনার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) বুঝতে পারেন। পরে ওই নারীকে দিয়ে ফোন করিয়ে আরো টাকা দেয়ার প্রলোভন দিয়ে নোওয়াব আলীকে উপজেলা ভূমি অফিসে এনে ঘটনার বিবরন শুনে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নোওয়াব আলীকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ওই জমিটির বিরুদ্ধে মামলা হবে তাই আপাতত নামজারি হবে না মর্মে আমরা গ্রাহককে জানিয়ে দেই। কিন্ত নামজারি করে দেয়ার কথা বলে আমার নাম ভাঙিয়ে পৌরসভায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত একজন পরিচ্ছন্নতাকর্মী তার কাছ থেকে টাকা নিয়েছিল। তাই ওই পরিচ্ছন্নতাকর্মীকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে।

সটঃ শাইখা সুলতানা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শিবচর, মাদারীপুর।

৭.১.২৬

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক