বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন

photo-output

সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরের আমগ্রামে জমি জমার বিরোধে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, এরি জেরে হত্যার অভিযুক্তদের বসতবাড়িতে আগুন দিয়েছে ছাত্রজনতা। ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের আমগ্রাম মধ্যেপাড়ায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে, এবং অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

(২৪ মার্চ মঙ্গলবার) সকালে রাজৈরে সালিশ করার জন্য মজুমদারকান্দি নিজবাড়ি থেকে বের হন, একই উপজেলার আমগ্রাম মধ্যেপাড়া জামাই রাসেল কাজীর বাড়িতে যায় জাকির শেখ, জামাই রাসেলদের সাথে একই এলাকায় আব্দুল মজিদ খাঁ,র সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, এই বিরোধে কথা-কাটাকাটি হয়ে মজিদ খাঁ,র ছেলেদের সাথে এক পর্যায়ে তার ছেলেরা রাম দা, চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখকে গারের ডানদিকে ও পিঠে কোপ দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী ও মজুমদারকাদি এলাকার নুরুজ্জামান শেখ এর ছেলে। এঘটনার সংবাদ মজুমদারকান্দি ছড়িয়ে পরলে ছাত্রজনতা অভিযুক্তদের দুটি একতলা বাড়ি ও চারটি টিনের ঘর জ্বালায়ে দেয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম ঘটনা ব্যাপারে জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে পাঠাই।

মাদারীপুর
২৪/০৩/২৬

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক