রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
রাজৈরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী ।।   গ্রেফতার  ৬ জন

রাজৈরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী ।।   গ্রেফতার  ৬ জন

432133649_886478303236691_6330133488695830109_n

টুটুল বিশ্বাস: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। এই ঘটনায় বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপারের কার্যালয়ে।
সংবাদ সম্মেলনে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে রাজৈর থানার টেকেরহাট বন্দর থেকে কাজল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে মারধর করে। এরপর তার স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দিনদুপুরে জনাকীর্ণ এলাকায় এই অপহণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা  ঘটনাটি রাজৈর থানা পুলিশকে অবগত করে। পুলিশ তৎক্ষনাত অভিযান চালিয়ে অপহরণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজৈর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতা দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে। পুলিশ সুপার আরও জানান, অপহরণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান,রাজৈরে  এ এস পি (সার্কেল)  রব্বানী,রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।
গ্রেপ্তারকৃতারা পিরোজপুরের কাউখালী উপজেলার আব্দুল মান্নান হাওলাদার এর ছেলে সোহেল হাওলাদার, আলতাফ খানের ছেলে তালেব খান, মনসুর আলী গাজীর ছেলে জসীমউদ্দীন, শালেক শরিফের ছেলে মিরাজ শরীফ, আলী আকবর হাওলাদার ছেলে খাইরুল ইসলাম,রুহুল আমিন খলিফার ছেলে  জুনায়দুল আমিন ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক