বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

রাজৈরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

0

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। নিহতরা হল মাদারীপুর সদর উপজেলার চর ঘুনসি গ্রামের মৃত নবাব আলী মুন্সীর ছেলে হোসেন আলী মুন্সী (৬০) এবং মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫)। শনিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া ব্রীজের কাছে রাজৈর থেকে ইশিবপুরগামী একটি ট্রাকের (সিলেট ড-১১-৩৫৩৬) সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের যাত্রী হোসেন আলী মুন্সী ও ধলু হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক