রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী  কার্যক্রমের উদ্বোধন

রাজৈরে সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী  কার্যক্রমের উদ্বোধন

0

টুটুল বিশ্বাসঃ  বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ (তিন) দিন ব্যাপী (১২-১৪ মে, ২০২৪ খ্রি.) বিশেষ সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ে ৷ উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা৷ বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম৷ অনুষ্ঠানে উপজেলার অফিসারবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের সভাপতি উপজেলা হিসাবরক্ষণ অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিস সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের বেতন-ভাতাদি, পেনশনভোগীগণের পেনশনসহ অন্যান্য সেবা দিয়ে আসছে৷ তারপরও, ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমে যেসব প্রদান করা হবে তা হলো-সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন,লাইফ ভেরিফিকেশন App সম্পর্কে অবহিতকরণ ও হাতেকলেমে প্রশিক্ষণ,ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেক্স, কলসেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ,পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান,পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি-বিধানের আলোকে পরামর্শ প্রদান,পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান, সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ এবং প্রাক-নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ, আইবাস++ সংক্রান্ত অন্যান্য সেবাসমূহ ৷

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক